আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

বিশাল আকৃতির গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে

বিশাল আকৃতির গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে

ওয়াইআর৪ নামের এক বিশাল আকৃতির গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে, যা আঘাত হানলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এদিকে নাসা, রসকসমস, সিএনএসএ ও ইসরোসহ বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থা গ্রহাণুটির গতিপথ পর্যবেক্ষণ করছে।

বিজ্ঞানীরা জানায়, গ্রহাণুটির আকার ৪০ থেকে ১০০ মিটার এবং বিজ্ঞানীরা একে ‘সিটি কিলার’ বা ‘শহরের খুনি’ নামে অভিহিত করছেন। ২০২৪ ওয়াইআর৪ নামের এই গ্রহাণুটি ২০৩২ সালে পৃথিবীতে আছড়ে পড়তে পারে।


গ্রহাণুটি উত্তর ও দক্ষিণ আমেরিকা, দক্ষিণ এশিয়া, আরব সাগর অথবা আফ্রিকার যে কোনও জায়গায় আছড়ে পড়তে পারে। এতে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইথিওপিয়া, সুদান, নাইজেরিয়া, ভেনেজুয়েলা, কলম্বিয়া ও ইকুয়েডরের মতো দেশ ক্ষতিগ্রস্ত হতে পারে।


মার্চ মাসে টেলিস্কোপের মাধ্যমে গ্রহাণুটিকে ভালোভাবে পর্যবেক্ষণের সুযোগ পাওয়া যাবে। এরপর এটি মহাকাশের আরও গভীরে সরে যাবে। তাই এর ওপর নজরদারিতে ইউরোপীয় মহাকাশ সংস্থার ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন জ্যোতির্বিজ্ঞানীরা।

জ্যোতির্বিজ্ঞানীরা জানান, যদি গ্রহাণুটি পৃথিবীতে আঘাত হানে, তবে বিশাল বিস্ফোরণ ঘটবে, যা ৮০ লাখ টন টিএনটি বিস্ফোরণের সমান হতে পারে। এটি হিরোশিমায় ফেলা পরমাণু বোমার চেয়ে ৫০০ গুণ বেশি শক্তিশালী হবে।

তবে অনেক বিজ্ঞানীরা মনে করছেন, এটি বায়ুমণ্ডলে প্রবেশ করে বিস্ফোরিত হবে, যা প্রায় ৫০ কিলোমিটার ব্যাসার্ধের একটি অঞ্চলকে ধ্বংস করতে পারে।

এই বিষয়ে নাসা জানিয়েছে, ১০০ বছরে একবার মাঝারি আকারের গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই এটি বায়ুমণ্ডলে পুড়ে যায়।

বর্তমানে ২০২৪ ওয়াইআর৪-এর পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা দুই শতাংশ।
বিজ্ঞানীরা আশা করছেন, ভবিষ্যতে এর গতিপথ পরিবর্তন হয়ে গেলে এই ঝুঁকি কমে আসবে।

বর্তমানে বিজ্ঞানীরা ২০২৪ ওয়াইআর৪-এর গতিপথ পর্যবেক্ষণ করছেন এবং ভবিষ্যতে এটি পৃথিবীর জন্য কতটা বিপজ্জনক হবে, তা জানতে আরও গবেষণা প্রয়োজন বলে জানান বিজ্ঞানীরা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত