আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ঈদের ছুটিতে অনেকেই রয়ে গেছেন ক্যাম্পাসে

ঈদের ছুটিতে অনেকেই রয়ে গেছেন ক্যাম্পাসে

ঈদের আনন্দ দরজায় কড়া নাড়ছে। ঈদের ছুটিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ের (হাবিপ্রবি) হলগুলো প্রায় ফাঁকা। বেশিরভাগ শিক্ষার্থী বাড়ি ফিরে গেছেন পরিবারের সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করতে। তবে অনেকেই এখনও রয়ে গেছেন মায়া জড়ানো ক্যাম্পাসে।


আর্থিক সংকট, পড়ালেখার চাপসহ নানা কারণে যারা বাড়ি যেতে পারেননি তারা। চিরচেনা ক্যাম্পাসে বন্ধুদের সঙ্গেই ঈদের খুশি ভাগাভাগি করেই এবারের ঈদ কাটানোর প্রস্তুতি তাদের। একসঙ্গে রান্না করে, গল্প করে, ভিডিও কলে পরিবারকে শুভেচ্ছা জানিয়ে তাদের ঈদ কাটবে। আশেপাশের বন্ধুবান্ধবদের বাড়িতে যাওয়ার পরিকল্পনাও করছেন ক্যাম্পাসে অবস্থান করা অনেক বিদেশী শিক্ষার্থী।


তবে কারো কারো জন্য বাড়ি ফেরা যেন ‘একপ্রকার বিলাসিতা’—এমনটাও শোনা গেছে অনেক শিক্ষার্থীর কণ্ঠে। যাতায়াত খরচ, ঈদের কেনাকাটা— সবমিলিয়ে বাড়ি যাওয়াটা তাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।

রাকিবুল ইসলাম, অনার্স চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী। তিনি বলেন, ‘আমার বাড়ি দক্ষিণাঞ্চলে, যেতে-আসতে প্রায় তিন থেকে চার হাজার টাকা লাগে। এটা আমার পরিবারের জন্য বড় খরচ। পাশাপাশি টিউশন করিয়ে চলি। তাই সিদ্ধান্ত নিয়েছি, টিউশনি থেকে টাকা নিয়ে শেষ দিকে বাড়ির পানে ছুটবো।’


অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ২০১৯ ব্যাচের অনেক শিক্ষার্থীরই এই সময় একাডেমিক ইয়ার শেষের দিকে। কারো ফাইনাল পরীক্ষা শেষ, কারো মাস্টার্সের গবেষণা চলছে। তাই বাড়ি গেলে পড়াশোনার চাপ থেকে দূরে থাকতে পারবেন না, বরং বাড়তি মানসিক চাপ অনুভব করেন।

শফিক, মাস্টার্সের শিক্ষার্থী। তিনি বলেন, ‘বাড়িতে গেলে আত্মীয়-স্বজন, পরিচিতরা জিজ্ঞেস করে, পড়াশোনা কবে শেষ হবে, চাকরি কি করছো—এসব নিয়ে চাপ দেয়। ক্যাম্পাসে থাকলে অন্তত নিজের মতো পড়াশোনা চালিয়ে যেতে পারি।’

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত