আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের মতো বৈঠকে বসছে বিএনপি

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের মতো বৈঠকে বসছে বিএনপি

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের মতো বৈঠকে বসছে বিএনপি। আজ মঙ্গলবার বেলা ১১টায় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক শুরু হবে। এতে করে পাঁচটি কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাবের বিষয়ে আলোচনা হবে।   

এর আগে, গত বৃহস্পতিবার ও রোববার ঐকমত্য কমিশনের সঙ্গে দিনভর বৈঠক করেন বিএনপি নেতারা। ঐকমত্য কমিশনের সদস্যরা আলোচনায় অংশ নেন সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে। গত ২৩ মার্চ আনুষ্ঠানিকভাবে সংস্কার প্রস্তাব জমা দেয় বিএনপি।

জানা যায়, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংবিধান ও রাষ্ট্র সংস্কার নিয়ে দুই বার বৈঠকে অংশ নিয়েছে বিএনপি। এই আলোচনায় দলটি দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের অনড় অবস্থান স্পষ্ট করেছে। প্রথমত, একই ব্যক্তি একযোগে সরকারপ্রধান, দলপ্রধান এবং সংসদ নেতা হতে পারবেন না; এই প্রস্তাব তারা প্রত্যাখ্যান করেছে। দ্বিতীয়ত, কেউ টানা দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না; এই প্রস্তাবেও তারা একমত নয়। কিন্তু বিএনপি জানায়, কেউ যদি টানা দুইবার প্রধানমন্ত্রী থাকেন, তাহলে এক বছর বিরতির পর আবারও প্রধানমন্ত্রী হতে পারবেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে দুই ধাপে ১১টি কমিশন গঠন করে। ওইসব কমিশনের সুপারিশ নিয়ে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম শুরু হয়।

সর্বশেষ গত রোববার ঐকমত্য কমিশনের সঙ্গে দিনভর বৈঠকে বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। ওই প্রতিনিধিদলে ছিলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাঈল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও সাবেক সচিব মনিরুজ্জামান খান।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত