আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

সড়ক–মহাসড়কে কোনো পশুর হাট বসানো যাবে না: সড়ক উপদেষ্টা

সড়ক–মহাসড়কে কোনো পশুর হাট বসানো যাবে না: সড়ক উপদেষ্টা

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, সড়ক–মহাসড়কে কোনো পশুর হাট বসানো যাবে না। এমনকি হাটের পশু যেন সড়কের ওপর চলে না আসে, সেই নির্দেশনাও দেওয়া হয়েছে। ঈদের সময় এটা নিয়মিত নজরদারি করা হবে।

কোথায় কতটুকু জায়গায় পশুর হাট বসবে, সেটার যথাযথ ম্যাপ এবং স্কেচ সংশ্লিষ্ট সবার কাছে দিয়ে দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।

ঈদুল আজহা উপলক্ষে সড়ক ও রেলপথে যাত্রীসাধারণের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করতে আজ সোমবার দুপুরে বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সভা শেষে উপদেষ্টা এ কথা বলেন।

ঈদের সময় যাত্রীদের কাছ থেকে যাতে অতিরিক্ত ভাড়া আদায় না হয় এবং পশু পরিবহনকারী গাড়ি থেকে চাঁদা আদায় না করা যায়, সেসব বিষয়ে নজরদারি বাড়ানো হবে বলে জানিয়েছেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির। তিনি বলেন, ঈদের সময় সড়ক-মহাসড়কে যাতে দুর্ঘটনা না ঘটে, সেই বিষয়ে সবাইকে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকা থেকে বের হওয়ার মুখে যানজটে পড়তে হয়, এ বিষয়ে প্রশ্ন করা হলে সড়ক উপদেষ্টা বলেন, হানিফ ফ্লাইওভারের যানজট হয়। সেটার জন্য টোল কীভাবে দ্রুত আদায় করা যায়, বিষয়টি নিয়ে সিটি করপোরেশন কাজ করবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ‘বিগত সরকারের সময় যেসব অনিয়ম চলত ঈদের সময়, সেটা আমরা অনেক কমিয়ে আনতে পেরেছি। ঈদের সময় মানুষের যাতায়াত যেন আনন্দের এবং নিরাপদ হয়, সে জন্য আমরা কাজ করছি। আশা করছি এবারের ঈদযাত্রায় ভালো কিছু উপহার দিতে পারব।’

ঈদের সময় টোলপ্লাজাগুলোতে যানজট হয়, এমন প্রশ্নের বিষয়ে সেতু বিভাগের সচিব বলেন, ঈদের আগেই সেতুগুলোতে দুটি করে লেনে ইলেকট্রিক টোল সিস্টেম চালু করা হচ্ছে। যাতে গাড়িগুলো দ্রুত টোল দিয়ে চলে যেতে পারে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সংক্রান্ত বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক, সেতুসচিব মোহাম্মদ আবদুর রউফ।

সূত্রঃ প্রথম আলো

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত