আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

ট্রেন-কাভার্ড ভ্যান সংঘর্ষ, নিহত ৬

ট্রেন-কাভার্ড ভ্যান সংঘর্ষ, নিহত ৬

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের কাছে আজ সোমবার বেলা দেড়টার দিকে নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রেনের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়েছে। এ দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ছয়জন নিহত হয়েছেন। আহত লোকজনের মধ্যে ১০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বেলা পৌনে দুইটার দিকে কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ গনমাধ্যমকে জানিয়েছিলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত হন। তবে তাঁদের নাম জানা যায়নি।আর বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে নেওয়ার পর চারজনের মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁদের নাম মজিবুর রহমান ও আলমগীর হোসেন।

রেলওয়ে রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনের আইসিডি টার্মিনাল থেকে কাভার্ড ভ্যানটি আরেকটি টার্মিনালে যাচ্ছিল। এই দুটি টার্মিনালের মধ্যে রেলপথ আছে। একটি টার্মিনাল থেকে অন্যটিতে যেতে হলে এই পথ পাড়ি দিতে হয়।

ফারুক হোসেনের ভাষ্য, ‘আজ বেলা দেড়টার দিকে কাভার্ড ভ্যানটি এক টার্মিনাল থেকে আরেকটি টার্মিনালে যাওয়ার জন্য রেললাইনে ওঠে। তখন ওই রেলপথে নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেন আসে। এ সময় কাভার্ড ভ্যানের সামনের অংশের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়। কাভার্ড ভ্যানের সামনের দুমড়ানো-মোচড়ানো অংশকে ছেঁচড়ে প্রায় ৫০ ফুট দূরে নিয়ে যায় ট্রেনটি। এতে এ পথে থাকা গেট ও দেয়াল ক্ষতিগ্রস্ত হয়। ক্যাভার্ড ভ্যানের দুমড়ানো-মোচড়ানো অংশটি ট্রেনের ইঞ্জিনের পরের বগিতে আঘাত হানে। এতে বগিটি লাইনচ্যুত হয়ে কাত হয়ে পড়ে ক্ষতিগ্রস্ত হয়।

আইসিডি পরিদর্শক ফজলুল হক চৌধুরীর দাবি, এখানে ট্রেন চলাচলের সময় ঘণ্টা বাজানো হয়। একটি লাল বাতিও জ্বলে। এর পাশাপাশি আনসারের দুজন সদস্য টার্মিনালের গেটে দায়িত্বে থেকে কাভার্ড ভ্যানের চলাচল নিয়ন্ত্রণ করেন। তাঁর দাবি, ঘটনার আগে হান্নান ও মিজান নামের আনসারের দুজন সদস্য কাভার্ড ভ্যানটির চালককে থামানোর সংকেত দেন। কিন্তু চালক তা অমান্য করেন এবং গাড়িটি থামাননি। দুর্ঘটনায় আনসারের দুই সদস্যও আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।

এদিকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাজমুল ইসলামকে। তিন দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত