আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফের তীব্র গরম, ১০৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা

        যুক্তরাষ্ট্র বয়কট করছেন অনেক কানাডিয়ান, ভ্রমণে বেছে নিচ্ছেন নতুন গন্তব্য

        ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে আহত ৫, একাধিক সন্দেহভাজন পলাতক

        হাওয়াইয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় লালা, ৩৪ বছর পর সরাসরি আঘাতের আশঙ্কা

এবারের নির্বাচন সাঈদী মুক্তির নির্বাচন

এবারের নির্বাচন সাঈদী মুক্তির নির্বাচন

মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী প্রতিহিংসার শিকার। এ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক হলেও, এর বিচারক ও অপরাধী সবাই বাঙ্গালী। আওয়ামীলীগের বিচারকগণ এ ট্রাইব্যুনালে বসে পাকবাহিনীর পরিবর্তে শুধু নিজের দেশের নাগরিকদের অভিযুক্ত করেছেন। তারা প্রমাণ করেছেন, ১৯৭১ সালে সকল অপরাধকর্ম বাঙ্গালিরাই করেছে। পাকবাহিনী অপরাধী নয়। বাঙ্গালিরাই ৩০লাখ শহীদের ঘাতক। দেলোয়ার হোসেন সাঈদী তেমনি একজন বাঙ্গালী ঘাতক। তিনি মুক্তিযুদ্ধকালে দেশেই ছিলেন। পাকবাহিনী থেকে বাঁচতে ভারতে যাননি। তিনি বঙ্গবন্ধু জামাতা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত ড. ওয়াজেদ মিয়াসহ যুদ্ধকালে মহকুমা প্রশাসক ম.খা. আলমগীর ও অন্যান্যদের মতো পাকিস্তান সরকারের বেতনভুক্ত আমলা বা ভাতাপ্রাপ্ত রাজাকার ছিলেন না। তিনি বঙ্গবন্ধুর শাসনামলে কোলাবরেটরস্ বা দালাল আইনে পরিচালিত মামলার আসামীও ছিলেননা। তিনি ছিলেন যুদ্ধাক্রান্ত, ভুক্তভোগী ও একজন সাধারণ বাঙ্গালী। তিনি বঙ্গবন্ধুর ডাকে সাড়া দানকারী সাড়ে সাত কোটি বীর বাঙ্গালির অন্তর্ভুক্ত। অথচ স্বাধীনতার ৪০ বছর পর, তিনি বাংলাদেশের আওয়ামী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অভিযুক্ত।
মাওলানা সাঈদী যে ট্রাইব্যুনালে অভিযুক্ত হয়েছেন, এটি বিশ্বাসঘাতক মীরজাফরদের ট্রাইব্যুনাল। মীরজাফর যেভাবে নিজ দেশের স্বাধীনতা ইংরেজদের কাছে বিকিয়েছিল, তেমনি আওয়ামী বিচারকগণ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে পাকবাহিনীর পরিবর্তে বাঙ্গালীদের অভিযুক্ত করে নিজ দেশকে কলঙ্কিত করেছে। তারা পাকবাহিনীর অপরাধ খুঁজে পায়নি। তারা পাকবাহিনীর অপরাধে সাঈদীকে অভিযুক্ত করেছে। এ বিচারে পাকিস্তানিরা কলঙ্কিত হয়নি, বাঙ্গালীরাই কলঙ্কিত হয়েছে। এখন বাংলাদেশের নাগরিকগণ বিদেশে গেলে ঘাতক, যুদ্ধাপরাধী ও তাদের প্রজন্ম হিসেবে লান্থিত হয়। পাকিস্তানিরা লান্থিত হয়না। আওয়ামী বিচারকগণ তাদের নিজস্ব আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সাঈদীকে অভিযুক্ত করে এভাবেই বাংলাদেশকে কলঙ্কিত করেছে।
দেশের জনগণ বাংলাদেশকে যেভাবে চেনে, সাঈদীকেও তেমনি চেনে। সাঈদী বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী প্রতিহিংসার শিকার, জনগণ তা ভালোভাবেই জানে। জনগণ সাঈদীর জন্য প্রাণ দিতেও জানে। সাঈদীকে চাঁদে দেখার গুজবে শত শত মানুষ গুলিতে প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে মাত্র একদিনে। সাঈদীভক্ত এ বিশাল জনতা সাঈদীকে মুক্ত করতে জীবন দিয়ে হলেও ভূমিকা রাখবে, একাদশ নির্বাচনে। তারা আওয়ামীলীগকে হটাবে, মূলত দুটি কারণে। তাহলো- সাঈদীর মুক্তি ও বাংলাদেশ থেকে যুদ্ধাপরাধের কলঙ্ক মোচনে। তাই এবারের শ্লোগান- একাদশ নির্বাচন সাঈদী মুক্তির নির্বাচন। একাদশ নির্বাচন কলঙ্ক মুক্তির নির্বাচন।
এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপুর্ণ। এ নির্বাচনে আওয়ামীলীগের পরাজয় হলে, সাঈদী মুক্ত হবে। আর সাঈদী মুক্ত হলে, বাংলাদেশ যুদ্ধাপরাধের কলঙ্কমুক্ত হবে। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়ন হবে। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দানকারী ১৯৭১ এর সাড়ে সাত কোটি বাঙ্গালী মুক্তিযোদ্ধা স্বীকৃত হবে। প্রাণ বিসর্জনকারী ৩০লাখ শহীদও মুক্তিযোদ্ধা স্বীকৃত হবে। প্রচলিত ২লাখ মুক্তিযোদ্ধা তালিকা, প্রদত্ত ভাতা ও মুক্তিযোদ্ধা কোটা বাতিল হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আর বাঙ্গালী নয়, পাকবাহিনী অভিযুক্ত হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত