আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ওয়াশিংটন মেট্রো এলাকায় বাগডিসি’র অগ্রযাত্রা এবং ফোবানা সম্মেলন-২০২১

ওয়াশিংটন মেট্রো এলাকায় বাগডিসি’র অগ্রযাত্রা এবং ফোবানা সম্মেলন-২০২১

ওয়াশিংটন ডিসি মেট্রো এলাকার অন্যতম বৃহৎ সংগঠন-  বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি (বাগডিসি)। সামাজিক-সাংস্কৃতিক সংগঠন হিসেবে বাগডিসি’র  সুদীর্ঘ এক দশকেরও বেশী সময় ধরে নানা চড়াই উৎড়াই পেরিয়ে এগিয়ে চলেছে এর প্রত্যয়ী পথচলা, সামাজিক-সাংস্কৃতিক উন্নয়ন ও মানব কল্যানমূলক কাজের প্রতিশ্রূতি নিয়ে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাচ্ছে নানা কার্যক্রম হাতে নিয়ে, লক্ষ্য ছিল সামাজিক-সাংস্কৃতিক চর্চা, সেবা ও উন্নয়ন। বিগত বেশ কয়েক বছরে ওয়াশিংটন মেট্রো এলাকায় সমাজের অন্যান্য সংগঠনগুলোর মাঝে বাগডিসির একটি স্বতন্ত্র ভাবমূর্তি গড়ে উঠেছে বাগডিসি’র বিভিন্ন কল্যানমূলক কার্যক্রমের জন্য। সমাজ উন্নয়ন ও সাংস্কৃতিক কর্মকান্ডের পাশাপাশি বাগডিসি পায়ের ছাপ রেখেছে ভিন্ন ধারায় মানবাধিকারের পক্ষে সোচ্চার হয়ে এবং সমাজসেবামূলক কাজে সক্রিয় অবদান রেখে। এছাড়া স্বদেশের প্রতি দায়বদ্ধতায় এগিয়ে গিয়েছে নানা প্রাকৃতিকে দুর্যোগে সাহায্যের হাত বাড়িয়ে। এখানে বিশেষভাবে উল্লেখ্য, ওয়াশিংটন মেট্রো এলাকায় বাগডিসি’র সামাজিক ভূমিকা ও নেতৃত্ব অত্যন্ত বলিষ্ঠ। আর তাই ২০১৬ সালে ওয়াশিংটনে যে ৩০তম ফোবানা সম্মেলন হয়েছিল, তার স্বাগতিক সংগঠন ছিল বাগডিসি। এছাড়া ২০১৭ সালে আয়োজিত ৩১তম ফোবানা সম্মেলনে (মায়ামী, ফ্লোরিডা) এবং ২০১৮ সালে আয়োজিত ৩২তম ফোবানা সম্মেলনে (আটলান্টা, জর্জিয়া) সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রথম পুরস্কার অর্জন করার গৌরব অর্জন করে।

বিগত সময়ে বাগডিসি বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে এবং বিভিন্ন জাতীয় দিবস উদযাপনের পাশাপাশি উন্নয়নমূলক ও মানবকল্যান ক্ষেত্রেও বাগডিসি বলিষ্ঠ ভূমিকা রেখেছে, যেমন- বাংলাদেশের দুর্যোগ মোকাবেলায় বন্যার্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে আর্থিক অনুদান প্রদান, বাংলাদেশে রোহিঙ্গা জনগোষ্ঠির আশ্রয়গ্রহণের পর তাদের সংকটময় মুহূর্তে পাশে দাঁড়ানো, মানবাধিকারের পক্ষে  বিবেকবোধ নিয়ে তাদের অমানবিক অবস্থার প্রতিবাদ করা এবং সুষ্ঠু রাজনৈতিক সমাধানের জন্য ইতিবাচক মতবাদ গড়ে তোলার জন্য ওয়াশিংটন ডিসি’তে প্রতিবাদ সভা এবং স্টেট ডিপার্টমেন্টে প্রতিবাদ স্মারকলিপি পেশ করা, বাংলাদেশের দুঃস্থ-পঙ্গুদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রমের সাহায্যার্থে  সিআরপির জন্য (সেন্টার ফর দি রিহ্যাবিলিটেশন অফ দ্যা প্যারালাইজড, সি আর পি) তহবিল সংগ্রহ ও আর্থিক সাহায্য করা ইত্যাদি। ভবিষ্যতে এর কার্যক্রমের পরিধি আরো বিস্তৃত হবে, এটাই বাগডিসি’র অঙ্গীকার। 

ফোবানা সম্মেলন-২০২১ বাগডিসির ভাবনা:
অতীতে ফোবানা সম্মেলন (২০১৬) আয়োজনের অভিজ্ঞতার আলোকে ও দীর্ঘ সময় ধরে বলিষ্ঠ সামাজিক সাংস্কৃতিক কার্যক্রম বাস্তবায়নের প্রেক্ষাপটে আগামীতেও বাগডিসি ফোবানা সম্মেলন (২০২১) আয়োজন করার জন্য আগ্রহী এবং এ বিষয়ে পরিকল্পনা ও প্রস্তুতি আলোচনা শুরু করেছে। ফোবানা সম্মেলনের মতো বিশাল সম্মেলনের আয়োজনে সঠিক নেতৃত্ব দেয়ার জন্য যোগ্য সংগঠন হিসেবে বাগডিসি আগামীতে এই ফোবানা সম্মেলন আয়োজনে ওয়াশিংটন মেট্রো এলাকার সমস্ত সংগঠনের সাথে হাতে হাত মিলিয়ে একত্রে কাজ করবে বলে দৃঢ় প্রতিজ্ঞ এবং বিভিন্ন সংগঠনের সাথে এবিষয়ে আলোচনা শুরু করেছে ইতিমধ্যেই। এছাড়া বাগডিসি’র রয়েছে পর্যাপ্ত আর্থিক তহবিলের উৎস, যা ফোবানা সম্মেলনের মতো মহা সম্মেলন আয়োজনের অন্যতম বিবেচ্য বিষয়। তাই ফোবানা কেন্দ্রীয় কমিটির সুযোগ্য নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায় এবং ওয়াশিংটন মেট্রো এলাকার সকল সংগঠনের সক্রিয় সহযোগিতায় ফোবানা সম্মেলন-২০২১ আরেকটি ইতিহাস রচনা করবে বলে বাগডিসি আশা পোষণ করছে।

বাগডিসি’র নতুন কার্যকরী পরিষদে এসেছে নতুন-পুরাতনের সেতুবন্ধনে এক অভিনব নেতৃত্বের ছোঁয়া। প্রাজ্ঞজনের অভিজ্ঞতা ও পরামর্শ নিয়ে অদম্য উৎসাহে এগিয়ে চলছে কার্যকরী পরিষদের নতুন নেতৃত্ব এবং আগামীতে বাগডিসি’র কার্যক্রমকে আরও বিস্তৃত ও শক্তিশালী করার জন্য তারা দৃঢ় প্রত্যয়ী। আগামীতেও বাগডিসি তাদের উন্নয়নমূখী, সমাজসেবামূলক পদক্ষেপ এবং সাংস্কৃতিক কার্যক্রম নিয়ে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাবার প্রত্যাশা নিয়ে নানা কার্যপরিকল্পনা গ্রহণ করেছেন। বাগডিসি যেমন অতীতে, তেমনি আগামীতেও এর সামাজিক-সাংস্কৃতি কার্যক্রম নিয়ে এগিয়ে যাবে আমাদেরই প্রবাসী সমাজের কল্যানে- এটাই সমাজ কল্যানে বাগডিসি’র প্রত্যয়ী পথচলা।

শেয়ার করুন

পাঠকের মতামত