আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ভিআইপি ও ডিসিই তিতাসের খুনি

ভিআইপি ও ডিসিই তিতাসের খুনি

তিতাসকে কে খুন করেছে? মাদারীপুরের ডিসি ওয়াহিদুল? নাকি যুগ্মসচিব সবুর? তদন্ত কমিটি আমলাদের দিয়ে কেনো? সংসদীয় কমিটি করে দোষীদের বের করে, শাস্তি চাই। দেশটা কি একদল আমলা ও ডিসির বাপদাদার? বঙ্গবন্ধুর ডাকে এজন্য কি এতো রক্তে দেশ স্বাধীন হয়েছিলো?

এক ধরনের ডিসি আছে যারা জমিদারি প্রথা উচ্ছেদ হলেও জেলা প্রশাসক হয়ে নিজেদের জেলার জমিদার মনে করে! কিছু সরকারি কর্মচারীকে বাড়ির চাকর বানায়। তাদের বউরা নিজেদের মহারানী মনে করে।

এদের কোন ছেলেবেলা নেই। এর ওর বাড়ি, খেয়ে থেকে টিউশনি করে বড় হয়েছে। বিশ্ববিদ্যালয় জীবনে ডাইনিংয়ে ডালের পাতলা পানিভাত নয়, রুমে হিটারে ভাত রেধে আলু ভর্তা দিয়ে খেয়েছে। ছাত্রজীবনের আনন্দভোগ কপালে জুটেনি। মনের দারিদ্রতা মুছেনি, গণমুখী মানবিক হয়নি। হীনমন্যতায় আমলা হয়ে ক্ষমতা দেখায়।
মাদারীপুরে ফেরি সময়মত ছাড়তে কিশোর তিতাসের মা পা ধরে আকুতি জানালেও ছাড়েনি। তিতাসকে বহন করা এ্যাম্বুলেন্স তিনঘণ্টা আটকে রেখেছিলো। ডিসি বলেছে, ভিআইপি যাবে! তাই বলে তিনঘণ্টা এক যুগ্মসচিবের জন্য ফেরি আটকে মর্যাদা! বিনিময়ে বিলম্ব হওয়ায় পথেই অধিক রক্তক্ষরণে তিতাস নামের ফুটফুটে শিশুর মৃত্যু!

এর আগে দুই টিএনও এক ডাক্তার ও এক শিক্ষককে পা ধরিয়েছে। এরা যদি এমপি মন্ত্রী হয়, জনগনণকে শায়েস্তা করতে আর কিছু লাগতোনা। বিমান আটকে দিতো। ঘরে ঘরে খাজনা তুলতো। ময়মনসিংহের এক ডিসিতো বিদায়বেলা নিজেও বউকে রাজা রাণীর পোষাকে সাজিয়ে ঘোড়ার গাড়িতে শহরঘুরে দেশে হাসির খোরাক হয়েছিলেন।

এরা ডিসি, টিএনও, যুগ্মসচিব হলেও মানুষ হয়নি। এরা সংখ্যায় কম, কিন্তু বড় ঘটনা, ভয়ংকর অপরাধে শীর্ষে। এসব আমলার চেয়ে জনপ্রতিনিধি অনেক উত্তম। এই দুই খুনীকে বরখাস্ত করে বিচারের কাঠগড়ায় আনা হোক। আর ভিআইপিদের গণমিছিল থেকে জাতিকে মুক্তি দেয়া হোক।

লেখক: নির্বাহী সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন

(ফেসবুক থেকে সংগৃহীত)

শেয়ার করুন

পাঠকের মতামত