আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করুন : রাষ্ট্রপতি

তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করুন : রাষ্ট্রপতি


রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ প্রতিনিয়ত পরিবর্তনশীল টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সচেষ্ট থাকার আহবান জানিয়েছেন।

তিনি বলেন,‘বিশ্বায়নের এ যুগে জাতীয় উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়ন একান্ত অপরিহার্য। তাই ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণে বিদ্যমান টেলিযোগাযোগ ব্যবস্থা ও তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।’

রাষ্ট্রপতি ‘ডিজিটাল বাংলাদেশ মেলা- ২০২০’ উপলক্ষে আজ এক বাণীতে এ কথা বলেন।

‘ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার থেকে ১৮ জানুয়ারি-২০২০ পর্যন্ত তিন দিনব্যাপি ‘ডিজিটাল বাংলাদেশ মেলা’ অনুষ্ঠিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন,তথ্যপ্রযুক্তির অভাবনীয় বিস্তার টেলিযোগাযোগ খাতের গুরুত্বকে আরো বাড়িয়ে দিয়েছে। মূলত টেলিযোগাযোগ ব্যবস্থা ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বিশ্ববাসীকে এক কাতারে শামিল করেছে।

আবদুল হামিদ উল্লেখ করেন, তথ্যপ্রযুক্তি এবং টেলিযোগাযোগ ব্যবস্থার সুফল বাংলাদেশের সব অঞ্চলের জনগণের মধ্যে পৌঁছে দিতে বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গঠনে ‘রূপকল্প-২০২১’ ঘোষণা করেছে, যা ইতোমধ্যে অনেকাংশেই বাস্তবায়িত হয়েছে।

তিনি বলেন,সরকার তথ্যপ্রযুক্তি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ ও কেন্দ্রীয় পর্যায়ে এর ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় অবকাঠামো বিনির্মাণ অব্যাহত রেখেছে। ফলে দেশব্যাপী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে জনগণ ক্রমাগত তথ্যপ্রযুক্তি ব্যবহারে সম্পৃক্ত হচ্ছেন এবং জনগণ ঘরে বসেই তাদের মৌলিক নাগরিক সেবাসহ নানাবিধ সেবা পাচ্ছেন।

রাষ্ট্রপতি ‘ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২০’র সার্বিক সফলতা কামনা করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত