আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

হাজারো আবেগ, মহিমা, আক্ষেপের অবসান, আমারও বিশ্ব চ্যাম্পিয়ন

হাজারো আবেগ, মহিমা, আক্ষেপের অবসান, আমারও বিশ্ব চ্যাম্পিয়ন

দিনটি ৯ ফেব্রুয়ারি, রবিবার। বাঙালি জাতির জন্য এই মাসটি এমনিতেই আবেগের। সেই আবেগের মাসে অন্যরকম এক ইতিহাস গড়ার মন্ত্র নিয়ে বিশ্বকাপের মত বড় কোন আসরের এই ফাইনালের প্রথমবার আকবর বাহিনী। দেশ এবং প্রবাসে ক্রিকেটপ্রেমী কোটি মানুষের উৎকণ্ঠা মাঠে এবং টিভি সেটের সামনে। পারবে কি বাংলাদেশ? কারণ একটাই অনেকবার এই ক্রিকেট মাঠে ভারতের সাথে ফাইনালে ইতিহাস রচিত হয়নি তবে ঝরেছে চোখের জল। তবে এবার এসেছে বিশ্ব জয়ের আনন্দ অশ্রু।

হ্যাঁ শেষ পর্যন্ত নিরাশ করেনি বাংলাদেশ। রুদ্ধশ্বাস, শ্বাসরুদ্ধকর ম্যাচে সেই ভারতকে হারিয়ে রূপকথার গল্প বানিয়ে ইতিহাস গড়েছে আকবর-শরীফুলরা। বাংলাদেশ বিশ্বকাপ জিতেছে, করেছে বিশ্বজয়। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শক্তিশালী ভারতকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে নিল বাংলাদেশের যুবারা। যেকোনো ধরনের ক্রিকেটে এবারই প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হলো টাইগাররা।

টাইগারের গর্জনে কম্পিত পুরো বিশ্ব। সিনিয়রা যখন একের পর এক ব্যর্থতার গল্প রচিত করছে সেখানে জুনিয়রা অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্ট শেষ করেছে। এই প্রাপ্তি যে কত আবেগের, কত মহিমার, কত আক্ষেপের অবসান তা শুধু আমারই জানি। আজ আমরাও বিশ্বচ্যাম্পিয়ন।

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এমন টিম স্পিরিট, টেম্পার, ম্যাচের লাগাম শেষ পর্যন্ত ধরে রাখা, ক্যাপ্টন নক এর আগে কখনই দেখেনি।

এর জন্য বিসিবি একটি বড় ধন্যবাদও পেতে পারে। কারণ গত দুই বছর ধরে দেশ এবং দেশের বাইরে প্রায় ৩০ টি ম্যাচ খেলিয়েছে জুনিয়রদের। আর এই সব গল্পের পেছনে যারা কাজ করেন তারা হলো কোচিং স্টাফ। তবে এবার একজনের নাম না বললেই নয়।

আকবরদের সাফল্যের পেছনে এই মানুষটির অবদান অনিস্বীকার্য। এমন কোচ, একজন শিক্ষক, একজন বন্ধু থাকলে পরিশ্রম বিফলে যাবে না। বিশ্বকাপ ট্রফি অর্জনের কারিগর এই রিচার্ড স্টোনিয়ার(কন্ডিশনিং কোচ)। এই বিশ্বকাপে যুবারা যতগুলো ম্যাচ খেলেছে তার পেছনে ইতিহাস গড়ার মূল উজ্জীবিত মানুষটি সত্যি অসাধরণ। প্র্যাকটিস, ম্যাচের আগে টিম স্পিরিট, প্রতিপক্ষকে হারানোর সব মন্ত্র এমনকি মাঠে সর্বদা মানসিক চাপ দূরে রাখার সব কাজটি উনি করেছেন।

রিচার্ডকে হতাশ করেনি আকবররা। দিনশেষে এই অর্জনের ভাগিদার আপনিও। রিচার্ড আপনাকে অসংখ্য শ্রদ্ধা আর ভালোবাসা।

বিশ্বকাপ জিতে গেছে যুবারা। তবে এই বিশ্বজয়ের উল্টো চিত্রও ঘটছে পাকিস্তানে। যুবারা যা করেছে সেই জায়গায় অনেক ঘাটতি আছে সিনিয়রদের তা আজ স্পষ্ট। হয়তো আকবররা বয়সে তরুণ কিন্তু কাজটি করেছে সিনিয়রদের মেজাজে। যেটি তামিম-মুমিনুলরা করতে ব্যর্থ। জুনিয়ররা দেখিয়ে দিল কিভাবে বিশ্ব জয় করতে হয়। আকবর বুঝিয়ে দিল কিভাবে ক্যাপ্টন নক খেলতে হয়। শরীফুল-রকিবুলরা দেখিয়ে দিল কিভাবে একজন বোলার বোলিং, ফিল্ডিং, ব্যাটিং করতে হয়।

শেখার শেষ নেই, সে ছোট অথবা বড় হোক। যাদের হাত ধরে আজ ইতিহাস রচিত হয়েছে তাদের বিশ্বজয়ের অনুপ্রেরণায় এগিয়ে যাক বাংলাদেশ।

"আবারো অভিনন্দন আকবর-শরীফুল তোমাদের"


লেখক: সাংবাদিক, সম্পাদক

শেয়ার করুন

পাঠকের মতামত