আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

কেমন আছে আমেরিকান বাংলাদেশিরা

কেমন আছে আমেরিকান বাংলাদেশিরা


সাড়া বিশ্ব জুড়ে চলছে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ। আর ভয়াবহ এই ঢেউ পড়েছে বাংলাদেশের উপর। কিন্তু এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে সবচেয়ে উপরের অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। বর্তমানে অবস্থা একটু স্থিতিশীল হলেও বিশেষজ্ঞরা ইঙ্গিত করছে, যে কোন মুহূর্তে যুক্তরাষ্ট্রের অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। তাদের ধারণা চলমান কৃষ্ণাঙ্গ আন্দোলনের কারণে যে কোন মুহূর্তে করোনায় আবার নতুন করে ভেঙে পড়তে পারে যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞদের পরামর্শ ট্রাম্প প্রশাসনের উচিত খুব দ্রুত একটা রাজনৈতিক সিদ্ধান্তে আসা। এটাই নাগরিকদের জন্য মঙ্গলজনক হবে। 


যাই হোক, এবার মূল প্রসঙ্গে আসি। বাংলা, বাঙালি আর বাংলাদেশি প্রসঙ্গে আসি। প্রতি বৎসর পড়াশোনা থেকে শুরু করে নানা কারণে অজস্র বাংলাদেশি যাচ্ছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের একটা বড় অংশই হল উচ্চ শিক্ষিত। অনেক বড় একটা অংশই হল ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি নানা পেশাজীবী। অনেকেই উন্নত জীবনযাপনের আশায় সেখানে পাড়ি দিয়েছে। আবার অনেকেই গেছেন মান অভিমান থেকে। তবে যে যেভাবে, যে কারণেই গিয়ে থাকুক না কেন? দেশের জন্য কিন্তু তাদের প্রাণ সবসময়ই কাঁদে। সবসময়ই তারা নানাভাবে দেশের জন্য কাজ করতে চায়। করোনা সংকটের শুরুতেই যুক্তরাষ্ট্রে বাংলাদেশি চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশের জন্য সুরক্ষা সামগ্রী পাঠানো হয়। আমেরিকান প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সংগঠন ও ব্যক্তি বাংলাদেশে করোনা সংকটের শুরু থেকে সহায়তা করে আছে। কিন্তু এখন কেমন আছে আমাদের আমেরিকা প্রবাসী ভাই বোনেরা।

গণমাধ্যমের কল্যাণে জানতে পারলাম ইতিমধ্যে অনেক বাংলাদেশি বর্ণবাদ বিরোধী এই আন্দোলনে অংশ নিয়েছে। আমেরিকান বাংলাদেশি চিকিৎসকরাও এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। একইসাথে কৃষ্ণাঙ্গদের চলমান এই আন্দোলনে সমর্থন জানিয়েছেন। একজন বাংলাদেশি হিসেবে বাংলাদেশি আমেরিকানদের এমন কার্যক্রমে সত্যিই আমাদের গর্ব হয়। কিন্তু কেমন আছে বাংলাদেশি আমেরিকানরা? প্রাণঘাতী করোনায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত ও মৃত বাংলাদেশির সংখ্যা কম নয় বলে জানতে পারছি গণমাধ্যম সূত্রে। কমিউনিটি অনলাইন পোর্টাল কিংবা কমিউনিটি সংগঠনগুলোর বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ করা হচ্ছে। কূটনীতিক মিশনের সূত্র খুব কমই থাকে। করোনা সংক্রমণের মধ্যেই শুরু হয়েছে কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের বিক্ষোভ। আর এতে করে নতুন অস্থিরতা তৈরি হয়েছে। এই সময়ে কেমন আছে নিউইয়র্ক, ডেট্রয়েট, লস এঞ্জেলেস কিংবা যুক্তরাষ্ট্রে থাকা আমেরিকান বাংলাদেশিরা।              

শেয়ার করুন

পাঠকের মতামত