আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

        বেতন বৃদ্ধি ও বাসা থেকে কাজের দাবিতে ক্যালিফোর্নিয়ায় হাজারো সরকারি কর্মীর ধর্মঘট

        যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের পথ কঠিন, ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ভারতীয় প্রযুক্তিকর্মীরা

        কেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তরুণদের চেয়ে বয়স্ক নেতারাই বেশি দিন ক্ষমতা ধরে রাখছেন

        যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলল ওয়াশিংটন

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

আমি একদিনের দেশপ্রেমিক হতে চাই না

আমি একদিনের দেশপ্রেমিক হতে চাই না

আমরা অধিকাংশ সবাই একদিনের জন্য দেশপ্রেমিক । বিশেষ বিশেষ দিবস ছাড়া শহীদদের প্রতি আমাদের ভালোবাসা যেনো ডাস্টবিনের আবর্জনার মতন অবহেলায় রাস্তার পাশে পড়ে থাকে । রাষ্ট্রীয় শহীদদের বেদি স্মৃতি স্তম্ভ বা মিনারের এতটা অসম্মান হয়ত আর কোনো দেশে হয় কিনা আমার জানা নেই । পৃথিবীর প্রত্যেকটা দেশ রক্তের বিনিময়ে তাদের স্বাধীনতা অর্জন করেছে । অথচ তাদের শহীদ মিনারে বা স্মৃতি স্তম্ভে ময়লা আবর্জনা তো দূরে থাক সামান্য একটা ফুলের পাপড়ি পর্যন্ত পড়ে থাকতে দেখা যায় না । আর আমাদের দেশে বছরে একদিন বিশেষ দিনে শহীদের সম্মানে ফুল দিতে যেয়ে মারামারিতে পর্যন্ত লিপ্ত হয়ে যাই । বাংলাদেশের সমস্ত দেশপ্রেমিকদের কাছে আমার অনুরোধ থাকবে যে
রাষ্ট্রীয় শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করতে চাইলে শুধুমাত্র নির্দিষ্ট কিছু বিশেষ দিনের মাঝে সেটা সীমাবদ্ধ না রেখে সারা বছর শ্রদ্ধা সম্মানটা তাদের রক্তের প্রতি প্রতিদান স্বরূপ প্রকাশ করুন যাতে স্বাধীনতার মর্যাদা নষ্ট না হয় । আর বাংলাদেশ সরকারের কাছে শহীদের সম্মান রক্ষার্থে আমার বিশেষ কিছু অনুরোধ রইলো :

# সারা বছর শহীদদের বেদিতে মিনারে এবং স্মৃতি স্তম্ভে জুতা স্যান্ডেল খুলে উঠার কঠোর ব্যবস্থা গ্রহণ করুন ।।

# শহীদদের বেদিতে মিনার এবং স্মৃতি স্তম্ভের উপর হিন্দি গান বাজনা বাজানো বন্ধ করতে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ।।

# সারা বছর শহীদ মিনার এবং এর প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিশেষ উদ্যোগ গ্রহণ করুন ।।

# সারা বছর শহীদদের বেদি এবং স্মৃতি স্তম্ভের আশেপাশে অন্ধকারে প্রস্রাব করা বন্ধ করতে কঠোর ব্যবস্থা নিন ।।

# শহীদ মিনার সহ স্মৃতি সৌধ এবং বুদ্ধিজীবীদের বদ্ধভূমিতে সারা বছর নোংরা আবর্জনা ময়লা ফেলে ডাস্টবিন বানিয়ে রাখা বন্ধ করুন ।।

# সারা বছর স্মৃতি সৌধ এবং বদ্ধভূমির উপরে সামনে পেছনে নারী পুরুষের অবাধ মেলামেশা জরাজরি নষ্টামি অশ্লীল কাজকর্ম বন্ধ করার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নিশ্চিত করুন  ।।

# মিনারের উপরে উঠে মানসিক রুগীর মতো সেলফি তোলা এবং শ্রদ্ধা নিবেদনের ফুল চুরি করে নষ্ট করা বন্ধ করতে ব্যবস্থা নিন ।।

# সাধারণ মানুষ আপনারা রাষ্ট্রীয় বিশেষ দিন'কে ভালোবাসা দিবসে পরিনত করে দেশ এবং শহীদদের সম্মানে আঘাত করা দয়াকরে বন্ধ করুন ।।

# রাষ্ট্রীয় বিশেষ বিশেষ দিনে আনন্দ উৎসবের নামে হিন্দি বা ইংলিশ কিংবা অশ্লীল শব্দের বাংলা গান বাজিয়ে পাড়া মহল্লায় নোংরামি বন্ধ করার কঠোর ব্যবস্থা নিন ।।

পরিশেষে সবাইকে বলতে চাই যে  আঞ্চলিক রাজনৈতিক ভিন্ন ভিন্ন মতাদর্শের উপর ভিত্তি করে শহীদদের সম্মান নিয়ে টানাহেঁচড়া সমালোচনা করাটা নীচ মন মানসিকতার পরিচয় । শহীদরা তাদের জীবন যৌবন বিসর্জন দিয়ে শরীরের তাজা রক্ত কুরবানী করে আমাদের জন্য স্বাধীন বাংলাদেশের জন্ম দিয়ে এমন কোনো ভুল করে ফেলেনি যে আমরা তাদের নিয়ে যা ইচ্ছা তাই সমালোচনা করবো । আমি মনে করি সেই যোগ্যতা আমরা রাখি না । বিশেষ ভাবে মনে রাখবেন যে আপনি আমি আর আমরা যা করছি বা করবো সেটাই কিন্তু বিশ্বের চোখে প্রকৃত বাংলাদেশের পরিচয় করিয়ে দিচ্ছে  । এইজন্য আমি একদিনের দেশপ্রেমিক হতে চাই না ।।

শেয়ার করুন

পাঠকের মতামত