আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

আনুগত্য ও আত্মত্যাগের চূড়ান্ত নজির কুরবানি

আনুগত্য ও আত্মত্যাগের চূড়ান্ত নজির কুরবানি

মুসলিম জাতির পিতা ইবরাহিমের (আ.) পবিত্র স্মৃতি বিজড়িত ঐতিহাসিক একটি ঘটনা হচ্ছে বর্তমান মুসলিম সমাজে প্রচলিত কুরবানির পূর্বইতিহাস। মহান আল্লাহর প্রিয় বন্ধু নবী ইবরাহিম (আ.) আল্লাহ প্রদত্ত অনেকগুলো পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন এবং তার ঈমানি বলে প্রতিটি পরীক্ষাতেই তিনি কৃতকার্য হন। যার একটি হচ্ছে কুরবানির ঘটনা।

ঘটনাটি এমন; ইবরাহিম (আ.) দীর্ঘ দিন সন্তানহীন ছিলেন। আল্লাহর কাছে অনেক চাওয়ার পর জীবনের শেষ লগ্নে একটি ছেলে সন্তান লাভ করেন। যার নাম রাখেন ইসমাইল। অতি আদরের পুত্র ইসমাঈল শৈশব পেরোনোর আগেই একদিন স্বপ্নে ইবরাহিমকে (আ.) প্রিয় বস্তু কোরবানি করার নির্দেশ এলো। অনেক দ্বিধাদ্বন্দ্বের পর তিনি ১০০ উট কুরবানি করলেন। পরের রাতে একই স্বপ্ন দেখলেন, তিনি বুঝতে পারলেন এ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে দেখানো হচ্ছে। আবার ১০০ উট কোরবানি করলেন। আবারো স্বপ্ন দেখলেন সবচেয়ে প্রিয় জিনিসের কোরবানি করো। এবার তিনি স্পষ্ট হলেন ইসমাইলকে (আ.) কোরবানি করার নির্দেশ পেয়েছেন। সেদিনই তিনি পুত্রের কাছে স্বপ্নের কথা ব্যক্ত করলেন। যেমন পিতা তেমন পুত্র, সাথে সাথে ইসমাইলও (আ.) রাজি হয়ে গেলেন। তাঁকে কুরবানি করতে নিয়ে গেলে আল্লাহ বেহেশত থেকে পশু পাঠিয়ে ইসমঈলের বদলা কুরবানি করালেন। কঠিন এই ঈমানি পরীক্ষায় খলিলুল্লাহ ইবরাহিম (আ.) সাফল্যের সাথে উত্তীর্ণ হলেন।

এরই ধাবরাহিকতায় আজকের কুরবানি ওয়াজিব হয় মুসলানদের উপর। এর মাধ্যমে মহান আল্লাহ তাঁর বান্দাদের কাছ থেকে কিছু ঈমানি পরীক্ষা নিয়ে থাকেন। ইবরাহিমের (আ.) এই কুরবানি থেকে আমাদের জন্য শিক্ষা হলো, প্রভূর সন্তুষ্টির জন্য আমরা যেকোনো সময় যেকোনো ত্যাগ স্বীকার করতে বাধ্য, তা যত কঠিই হোক না কেন। এটাই ঈমানের দাবি। কারণ আল্লাহর আনুগত্য আমাদের উপর ফরয। কুরবানিতে আমরা যদিও বাহ্যিকভাবে শুধু একটি পশু জবাই করি। কিন্তু বাস্তবে এর মাধ্যমে মনে ইবরাহিমের সেই চেতনা জাগ্রত হতে হবে। মহান আল্লাহ এটাই শুধু চান স্বীয় বান্দার কাছে। মহাগ্রন্থ আল-কুরাআনে তিনি বলেন, “আল্লাহ তোমাদের কুরবানির পশুর রক্ত বা মাংস কিছুই দেখেন না। তিনি শুধু তোমাদের অন্তরের তাকওয়াটাই (আল্লাহর ভয়) দেখে থাকেন।” [সুরা হজ : ৩৬]

আমাদের জীবনের সবকিছুই যে শুধু আল্লাহর জন্য হতে হবে। তাঁর প্রদত্ত বিধান মতে, একমাত্র তাঁরই সন্তুষ্টি লাভের জন্য জীবনের সব কাজ পরিচালিত হবেÑ এরও একটি নজির এই কুরবানি। যেমন আল্লাহ বলেন, “বলো! নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু একমাত্র আল্লাহর জন্য।” [সুরা আনআম : ১৬২]

এজন্যে মহান এই সত্তার আনুগত্য ও তাঁর জন্য সর্বোচ্চ আত্মত্যাগই শাশ্বত এই কুরবানির বিধান। তাই এই পশু কুরবানির সাথে নিজের পাশবিক সত্ত্বাকেও কুরবানি করে আল্লাহর একজন অনুগত বান্দা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। সমস্ত অপকর্ম থেকে মহান মুবিবের দরবারে ক্ষমা চেয়ে নিজেকে একজন খাঁটি মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।  


এলএবাংলাটাইমস/সি/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত