আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

টিকা নিন, সুস্থ থাকুন: ফাউসি

টিকা নিন, সুস্থ থাকুন: ফাউসি

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে খুব শীঘ্রই শুরু হবে করোনার টিকাদান কর্মসূচি। এরইমধ্যে টিকা প্রস্তুতকারক দুই প্রতিষ্ঠান ফাইজার ও মডার্না তাদের তৈরি টিকা অনুমোদনের জন্য ইউএস ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশনের কাছে আবেদন জানিয়েছে।

আশা করা যাচ্ছে, অনুমোদনের পর চলতি মাসের শেষের দিকেই টিকাদান কার্যক্রমের প্রথম ধাপ শুরু হয়ে যাবে।

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. এন্থনী ফাউসি টিকা নিতে বাসিন্দাদের আহবান জানিয়ে বলেন, 'টিকা নিন, সুস্থ থাকুন'।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর আগে এতো বৃহৎ পরিসরে টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়নি। টিকাদান কর্মসূচি সূচারুভাবে সম্পন্ন কর‍তে কিছু জটিলতা রয়েছে।

সবচেয়ে বড় জটিলতা হচ্ছে বাসিন্দাদের মধ্যে টিকা কতোটা বিশ্বাসযোগ্য ও গুরুত্বপূর্ণ- সেই বিষয়টিতে আস্থা তৈরি করা। যুক্তরাষ্ট্রের অনেক বাসিন্দা রয়েছে যারা করোনাভাইরাসকে খুব হালকাভাবে নেয়। আর টিকার গুরুত্ব নিয়েও খুব একটা সচেতন নয় তারা।

এছাড়া মহামারির শুরু থেকেই করোনাভাইরাস নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুচ্ছতাচ্ছিল্য টিকাদান কর্মসূচির গুরুত্ব আরো খর্ব করেছে। ট্রাম্পের অনেক সমর্থকই করোনাকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না।

তবে যেহেতু এটি সংক্রমিত রোগ, তাই সবাইকেই টিকার আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

টিকার গুরুত্ব ও বিশ্বাসযোগ্যতা নিয়ে মার্কিনীদের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. এন্থনী ফাউসি বলেন, 'টিকাই একমাত্র সমাধান। তাই এই কর্মসূচির একটি অংশ হয় যাওয়া উচিত। টিকা আসা মাত্রই টিকা নিয়ে নেওয়া উচিত'।

তিনি আরো বলেন, 'মডার্না ও ফাইজারের তৈরি টিকার ফলাফল বেশ সন্তোষজনক। এটি নিরাপদ। বাসিন্দাদের দ্রুত টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত হওয়া উচিত'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত