আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

'যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী বাসিন্দারা'

'যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী বাসিন্দারা'

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ দ্বিতীয় ধাপে বেড়ে যাওয়ার পিছনে দায়ী বাসিন্দারাই। এছাড়া শীতও সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী। এমনটা বলছেন দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা৷

হেলথ এন্ড হিউম্যান সেক্রেটারি এলেক্স আযার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন।

তিনি বলেন, 'দ্বিতীয় ধাপে সংক্রমণ বেড়ে যাওয়ার জন্য বাসিন্দারাই দায়ী। আমরা সবসময় একটি নীতিমালা অনুসরণ করতে বলছি। সেটি হচ্ছে, হাত ধুয়ে পরিষ্কার রাখুন, দূরত্ব বজায় রাখুন ও মাস্ক ব্যবহার করুন'।

যুক্তরাষ্ট্রের নাগরিকেরা ঘরমুখী হলেও এই নীতিমালা সুষ্ঠুভাবে পালন করছেন না বলে দাবি করেন এই কর্মকর্তা৷

যুক্তরাষ্ট্রে এখন প্রতিদিন প্রায় দুই লাখ বাসিন্দা করোনায় আক্রান্ত হচ্ছেন৷ শীত বাড়ার সাথে সাথে করোনার সংক্রমণ আরো বাড়বে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

সংক্রমণের পাশাপাশি হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও বেড়েছে৷ রবিবার দেশজুড়ে এক লাখের উপর বাসিন্দা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

এদিকে, মহামারি নিয়ন্ত্রণে খুব শীঘ্রই টিকাদান কর্মসূচি পালন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরইমধ্যে টিকা প্রস্তুতকারক দুই প্রতিষ্ঠান ফাইজার ও মডার্না তাদের তৈরি টিকা অনুমোদনের জন্য ইউএস ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশনের কাছে আবেদন জানিয়েছে।

আশা করা যাচ্ছে, অনুমোদনের পর চলতি মাসের শেষের দিকেই টিকাদান কার্যক্রমের প্রথম ধাপ শুরু হয়ে যাবে।

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. এন্থনী ফাউসি টিকা নিতে বাসিন্দাদের আহবান জানিয়ে বলেন, 'টিকা নিন, সুস্থ থাকুন'।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর আগে এতো বৃহৎ পরিসরে টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়নি। টিকাদান কর্মসূচি সূচারুভাবে সম্পন্ন কর‍তে কিছু জটিলতা রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত