আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

চীনের ল্যাব থেকে নয়, করোনা ছড়িয়েছে প্রাণী থেকে: হু

চীনের ল্যাব থেকে নয়, করোনা ছড়িয়েছে প্রাণী থেকে: হু

ছবি: এলএবাংলাটাইমস

চীনের গোপন কোনো ল্যাব কিংবা গবেষণাগার থেকে নয়, বরং করোনাভাইরাস মানুষের মাঝে ছড়িয়েছে প্রাণীর মাধ্যমে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (হু) এবং চীনের সম্মিলিত গবেষক দলের একটি খসড়া প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

গবেষক দলের প্রাথমিক খসড়া প্রতিবেদন অনুসারে, করোনাভাইরাস মানুষের মাঝে বাঁদুড়ের কাছ থেকে ছড়িয়ে থাকতে পারে। আর বাঁদুড় অন্য কোনো প্রাণীর দ্বারা এই ভাইরাসে সংক্রমিত হয়ে থাকতে পারে।

গবেষকর দলের প্রতিবেদন বলছে, ল্যাব থেকে করোনার ভাইরাস ছড়িয়েছে, এই হাইপোথিসিস বাদ দিয়ে সম্ভাব্য অন্যান্য কারণগুলো নিয়ে আরো অনুসন্ধান করা উচিত।

তবে অনেকেই বলছেন, হু করোনা ছড়ানোর এমন কারণ উল্লেখ করবে- এটি আগে থেকেই জানা ছিলো। এর কারণ, করোনার ভাইরাস ছড়িয়ে পড়ার কারণ অনুসন্ধানের রিপোর্ট নির্ধারিত সময় থেকে কিছুটা দেরিতে প্রকাশ করা হয়েছে। তাও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কোনো রিপোর্ট প্রকাশিত হয়নি। সমালোচকেরা বলছেন, চীন করোনা ছড়ানোর দায় থেকে মুক্তি পেতেই হু এর সমন্বয়ে করোনা ছড়ানোর ভুয়া কারণ উল্লেখ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক জেনেভা-ভিত্তিক এক কূটনৈতিক গণমাধ্যমের কাছে এই প্রতিবেদনের প্রায়-চূড়ান্ত খসড়া প্রকাশ করেছেন। সোমবার গণমাধ্যমের কাছে এই প্রতিবেদনের খসড়া এসে পৌঁছায়। তবে চূড়ান্তভাবে প্রকাশ হওয়ার আগে প্রতিবেদনে কোনো পরিবর্তন হবে কী না- সেই বিষয়ে কিছু জানা যায়নি।  

গবেষক দল করোনা ছড়ানোর কিছু সম্ভাব্য কারণ উল্লেখ করেছেন। দ্বিতীয় কোনো প্রাণীর মাধ্যমে মানুষের মাঝে করোনা ছড়াতে পারে কিংবা অন্য কোনো প্রাণীর মাধ্যমে বাঁদুড় সংক্রমিত হলে সেখান থেকে মানুষের মাঝে সংক্রমণ ছড়িয়ে যেতে পারে। এছাড়া ‘কোল্ড চেইন’ ফুড প্রোডাক্টের মাধ্যমেও করোনা ছড়িয়ে পড়ার সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে।  

এর আগে থেকেই বলা হচ্ছিলো, বাঁদুড়ের কাছ থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার একটি সম্ভাবনা রয়েছে এর কারণ, বেট ভাইরাস এবং সার্স-কোভ-টু ভাইরাসের মধ্যে কিছু মিল রয়েছে।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণ অনুসন্ধানে হু থেকে ইন্টারন্যাশনাল এক্সপার্ট দল সেখানে গবেষণা চালিয়ে প্রাথমিকভাবে এই প্রতিবেফন তৈরি করেছে।

এই গবেষণার প্রধান পিটার বেন এম্বারেক জানিয়েছেন, প্রতিবেদনের কাজ প্রায় শেষ হয়ে যাচ্ছে এবং খুব দ্রুতই ফ্যাক্ট-চ্যাক করে প্রতিবেদন অনুবাদ করে দেওয়া হবে।

তিনি বলেন, ‘আশা করছি আর কয়েকদিনের মধ্যেই প্রতিবেদনের সকল কাজ শেষ হয়ে যাবে এবং খুব দ্রুতই সেটি জনসম্মুখে প্রকাশিত হবে’।

এলএবাংলাটাইমস/ওএম

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত