আপডেট :

        ক্যালিফোর্নিয়া গভর্নর দৌড়ে বেসেরার গতি বাড়ছে, রিপাবলিকান ভোট টানতে হিলটনের চেষ্টা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে সমর্থন ট্রাম্পের

        সাউদার্ন ক্যালিফোর্নিয়াজুড়ে একাধিক দাবানল, হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

        রোলেক্স প্রতারণায় ১৫ লাখ ডলার আত্মসাতের অভিযোগ

        যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের নিল সিয়েরা লিওন

        তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন ট্রাম্প, কূটনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা

        কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হত্যা মামলা

        ইসলামিক সেন্টার হামলায় নিরাপত্তারক্ষী আমিন আবদুল্লাহ নায়ক হিসেবে সম্মানিত

        স্যান্ডি ফায়ারে সিমি ভ্যালির প্রায় ৪৪ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ

        যুক্তরাষ্ট্রে ব্রিটিশ উপ-রাষ্ট্রদূতের পদত্যাগ

        ট্রাম্প-শি বৈঠকের পর বোয়িং থেকে ২০০ বিমান কিনবে চীন

        ট্রাম্পের সমর্থিত প্রার্থীর কাছে পরাজিত ট্রাম্পবিরোধী রিপাবলিকান নেতা

        নিউইয়র্ক সিটিতে খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

        স্যান্ডি দাবানল লস এঞ্জেলেসের দিকে, পুড়েছে ১,৩০০ একরের বেশি

        সান ডিয়েগোর মসজিদে বন্দুক হামলা, নিহত ৩

        কঙ্গোতে ইবোলায় আক্রান্ত মার্কিন চিকিৎসককে জার্মানিতে নেওয়া হচ্ছে

        কঙ্গোতে ইবোলা আতঙ্ক: মৃত অন্তত ১১৮, জরুরি অবস্থা ঘোষণা

        ওপেনএআই মামলায় আদালতে হারলেন ইলন মাস্ক

        লস এঞ্জেলেস কাউন্টিতে হাম আতঙ্ক: ২০২৬ সালের পঞ্চম রোগী শনাক্ত

        ক্যালিফোর্নিয়ায় দমকা হাওয়া, দাবানলের ঝুঁকি ও উত্তাল সমুদ্রের সতর্কতা

বাংলাদেশকে ২৫ কোটি ডলারের বাজেট সহায়তা দিচ্ছে এআইআইবি

বাংলাদেশকে ২৫ কোটি ডলারের বাজেট সহায়তা দিচ্ছে এআইআইবি

বাজেট সহায়তা হিসাবে ২৫ কোটি ডলারের ঋণ দিচ্ছে এশিয়ান ইনফ্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। সামাজিক সুরক্ষা খাতে সহায়তা, কাজের সুযোগ সৃষ্টির মাধ্যমে সুবিধাবঞ্চিতদের আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনা, স্বাস্থ্যসেবা উন্নয়নে এই অর্থ কাজে লাগানো হবে। 'স্ট্রেনদেনিং সোশ্যাল রেজিল্যান্স প্রোগ্রাম-২' এর আওতায় এ ঋণ পাচ্ছে বাংলাদেশ।

গতকাল বুধবার এ বিষয়ে একটি ঋণ চুক্তি সই হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান এবং এআইআইবির পক্ষে সংস্থার বিনিয়োগ ও পরিচালন বিভাগের ভাইস প্রেসিডেন্ট উরজিত আর প্যাটেল চুক্তিতে সই করেন। রাজধানীর শেরেবাংলা নগরে ইরআরডি সচিবের কার্যালয়ে এ চুক্তি সই হয়।

ইআরডি সূত্রে জানা গেছে, এআইআইবির এ ঋণ তিন বছরের রেয়াতকালসহ আগামী ২৬ বছর ৫ মাসে পরিশোধ করা যাবে। তবে এ ঋণে সুদের হার কত তা জানা যায়নি। ২০১৬ সালে কার্যক্রম শুরু করে এআইআইবি। গত পাঁচ বছরে বাংলাদেশকে ২৭৯ কোটি ডলার ঋণ দেওয়া হয়েছে। নতুন এই ঋণসহ করোনা পরিস্থিতি এবং করোনা-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সরকারের বিভিন্ন কর্মসূচি পরিচালনায় বাজেট সহায়তা হিসাবে মোট ১০৫ কোটি ডলার ঋণ সহায়তা দিয়েছে এআইআইবি।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত