আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

হঠাৎ লেনদেনের শীর্ষে সালভো কেমিক্যাল

হঠাৎ লেনদেনের শীর্ষে সালভো কেমিক্যাল

হঠাৎ লেনদেন বেড়েছে শেয়ারবাজারে। গতকাল মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ডিএসইতে ৬১৬ কোটি টাকারও বেশি মূল্যের শেয়ার কেনাবেচা হয়। তিন কার্যদিবস আগেও এর পরিমাণ ছিল ৩০০ কোটি টাকার কম। অর্থাৎ তিন দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে দ্বিগুণেরও বেশি। টাকার অঙ্কে লেনদেন দ্বিগুণ হলেও সিংহভাগ শেয়ারের লেনদেন যে তিমিরে ছিল, সেই তিমিরেই রয়েছে। গতকাল লেনদেন হওয়া ৩৫৩ শেয়ারের মধ্যে লেনদেনের শীর্ষে থাকা প্রথম ১০০টির লেনদেন মূল্য ছিল ৬০১ কোটি টাকা, যা মোটের ৯৭ দশমিক ৬৫ শতাংশ। নিচের ২৫৩ শেয়ারের লেনদেন মূল্য ছিল ১৫ কোটি টাকা বা মোটের ২ দশমিক ৩৫ শতাংশ। অথচ মোট লেনদেন বিবেচনায় শীর্ষ পাঁচ কোম্পানির লেনদেন ছিল ২৩ শতাংশ। শীর্ষ দশের লেনদেন ছিল মোটের প্রায় ৩৮ শতাংশ এবং শীর্ষ ২০ শেয়ারের লেনদেন মূল্য ছিল মোটের প্রায় ৫৮ শতাংশ। বাজারের সবচেয়ে নামিদামি শেয়ারগুলো ক্রেতা সংকটে ভুগলেও লেনদেন বাড়ছে অখ্যাত শেয়ারের। গতকাল ৪৫ কোটি টাকারও বেশি লেনদেন নিয়ে লেনদেনের শীর্ষে ছিল সালভো কেমিক্যাল। টানা সাড়ে তিন মাস ক্রেতা সংকটে ভোগা শেয়ারটি ফ্লোর প্রাইস ৬১ টাকা ৮০ পয়সায় পড়ে ছিল। গত রোববার থেকে হঠাৎ এ কোম্পানির বড় অঙ্কের লেনদেন শুরু হয়।

আগের তিন মাসে যেখানে এ কোম্পানির ১ কোটি টাকারও শেয়ার কেনাবেচা হয়নি, সেখানে সর্বশেষ তিন দিনে ১৪০ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। শুধু লেনদেন নয়, এ তিন দিনে শেয়ারটির ৫ টাকা ৭০ পয়সা বা সোয়া ৯ শতাংশ বেড়ে সাড়ে ৬৭ টাকায় উঠেছে। সূত্রমতে, তিনটি ব্রোকারেজ হাউসের কয়েকজন মিলে শেয়ারটির দর বাড়াচ্ছে। এর সঙ্গে একটি সম্পদ ব্যবস্থাপক কোম্পানির সম্পৃক্ততা আছে। তবে এ দর বা মূল্যবৃদ্ধির নেপথ্যে কোম্পানির মৌলিক কোনো পরিবর্তনের সংযোগ নেই। সালভো কেমিক্যাল যখন লেনদেনের শীর্ষে, পাবলিক মার্কেটে স্কয়ার ফার্মা, এসিআই, ইবনে সিনার মতো কোম্পানির শেয়ারের ক্রেতা নেই। একই দশায় গ্রামীণফোন, বার্জার পেইন্টস বা বাটা শুর মতো কোম্পানির।

গতকাল লেনদেনে দ্বিতীয় অবস্থানে ছিল ইন্ট্রাকো সিএনজি, যার মোট ২৮ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। তৃতীয় অবস্থানে থাকা বিএসসির ২৩ কোটি ৮২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। জেনেক্স ইনফোসিস এবং মুন্নু সিরামিক কোম্পানির যথাক্রমে ২৩ কোটি এবং ২১ কোটি টাকার বেশি। গতকাল ডিএসইতে ৪৫ শেয়ারের দর বৃদ্ধির বিপরীতে ৪৯টির দর কমেছে, অপরিবর্তিত ২৫৯টির।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত