আপডেট :

        ক্যালিফোর্নিয়া গভর্নর দৌড়ে বেসেরার গতি বাড়ছে, রিপাবলিকান ভোট টানতে হিলটনের চেষ্টা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে সমর্থন ট্রাম্পের

        সাউদার্ন ক্যালিফোর্নিয়াজুড়ে একাধিক দাবানল, হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

        রোলেক্স প্রতারণায় ১৫ লাখ ডলার আত্মসাতের অভিযোগ

        যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের নিল সিয়েরা লিওন

        তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন ট্রাম্প, কূটনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা

        কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হত্যা মামলা

        ইসলামিক সেন্টার হামলায় নিরাপত্তারক্ষী আমিন আবদুল্লাহ নায়ক হিসেবে সম্মানিত

        স্যান্ডি ফায়ারে সিমি ভ্যালির প্রায় ৪৪ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ

        যুক্তরাষ্ট্রে ব্রিটিশ উপ-রাষ্ট্রদূতের পদত্যাগ

        ট্রাম্প-শি বৈঠকের পর বোয়িং থেকে ২০০ বিমান কিনবে চীন

        ট্রাম্পের সমর্থিত প্রার্থীর কাছে পরাজিত ট্রাম্পবিরোধী রিপাবলিকান নেতা

        নিউইয়র্ক সিটিতে খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

        স্যান্ডি দাবানল লস এঞ্জেলেসের দিকে, পুড়েছে ১,৩০০ একরের বেশি

        সান ডিয়েগোর মসজিদে বন্দুক হামলা, নিহত ৩

        কঙ্গোতে ইবোলায় আক্রান্ত মার্কিন চিকিৎসককে জার্মানিতে নেওয়া হচ্ছে

        কঙ্গোতে ইবোলা আতঙ্ক: মৃত অন্তত ১১৮, জরুরি অবস্থা ঘোষণা

        ওপেনএআই মামলায় আদালতে হারলেন ইলন মাস্ক

        লস এঞ্জেলেস কাউন্টিতে হাম আতঙ্ক: ২০২৬ সালের পঞ্চম রোগী শনাক্ত

        ক্যালিফোর্নিয়ায় দমকা হাওয়া, দাবানলের ঝুঁকি ও উত্তাল সমুদ্রের সতর্কতা

তিন প্রকল্পে ৬৩ কোটি ডলার দেবে এডিবি

তিন প্রকল্পে ৬৩ কোটি ডলার দেবে এডিবি

দেশের চলমান তিনটি প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রায় ৬৩ কোটি ডলার ঋণ দিচ্ছে। এ ব্যাপারে সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে সংস্থাটির চুক্তি হয়েছে। ইআরডির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- থার্ড পাবলিক-প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প, গাজীপুরের বিআরটি প্রকল্প এবং উপকূলীয় শহরে জলবায়ু নিরোধ প্রকল্পে উন্নয়ন সহযোগী সংস্থা এডিবি এ ঋণ দিচ্ছে।

এতে আরও বলা হয়, চুক্তিতে স্বাক্ষর করেন ইআরডি সচিব শরিফা খান ও এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিং। প্রকল্পগুলোর পক্ষে স্বাক্ষর করেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) সিইও আলমগীর মোরশেদ, সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ ফেরদাউস। ২০২৭ সালের জুনের মধ্যে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে। থার্ড পাবলিক-প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফ্যাসিলিটি প্রকল্পটি ইডকলের মাধ্যমে বাস্তবায়িত হবে। এর মাধ্যমে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে বেসরকারি খাতে অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলোর দীর্ঘমেয়াদি অর্থায়ন করা হবে। এ প্রকল্পে এডিবির ঋণের দুটি অংশ রয়েছে- অর্ডিনারি অপারেশন্স (রেগুলার) ২৬ কোটি ২২ লাখ ডলার এবং অর্ডিনারি অপারেশন্স (কনসেশনাল) ১ কোটি ৬০ লাখ ডলার। এ দুটি ঋণ ২৫ বছরে পরিশোধ করা যাবে, গ্রেস পিরিয়ড (রেয়াতকাল পাঁচ বছর)। এ ঋণ নবায়নযোগ্য জ্বালানি খাতে ব্যবহৃত হবে।

সড়ক ও জনপথ (সওজ) এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নাধীন ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্পে এডিবি অতিরিক্ত ১০ কোটি ডলার দেবে। এ ঋণের গ্রেস পিরিয়ড পাঁচ বছরসহ ২৫ বছরে পরিশোধ করতে হবে। এছাড়া স্থানীয় সরকার বিভাগের আওতাধীন ঝুঁকিপূর্ণ নির্বাচিত উপকূলীয় শহরগুলোর জলবায়ু ও দুর্যোগ সহনশীলতা শক্তিশালীকরণ এবং একই সঙ্গে নারীদের জীবনমান উন্নয়নের প্রকল্পে ২৫ কোটি ডলার ঋণ দেবে সংস্থাটি। এর মধ্যে ১৫ কোটি ডলার সহজ শর্তের অর্ডিনারি অপারেশন্স কনসেশনাল ঋণ। আর ৯ কোটি ৬০ লাখ ডলার অর্ডিনারি অপারেশন্স রেগুলার ঋণ। বাকি ৪০ লাখ ডলার অনুদান হিসাবে দেওয়া হচ্ছে। কনসেশনাল ঋণের সুদের হার ২ শতাংশ। রেগুলার ঋণের সুদের হার সিকিউরড অভারনাইট ফাইন্যান্সিং রেটসহ যোগ হবে দশমিক ৫০ শতাংশ। রেগুলার ঋণের জন্য দশমিক ১০ শতাংশ হারে ম্যাচুরিটি প্রিমিয়াম ও অব্যয়িত অর্থের ওপর দশমিক ১৫ শতাংশ হারে কমিটমেন্ট চার্জ প্রযোজ্য হবে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত