আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

এক লাখ টন চাল আমদানি করছে সরকার

এক লাখ টন চাল আমদানি করছে সরকার

দুটি আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ১ লাখ টন নন-বাসমতী সিদ্ধ চাল আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৪২৩ কোটি ৭৬ লাখ ২ হাজার ৭৫০ টাকা। সিঙ্গাপুর ও ভারতের দুটি প্রতিষ্ঠান এ চাল সরবরাহ করবে। এ বিষয়ে দুটি প্রস্তাব অনুমোদনের জন্য আজ বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় উপস্থাপন করা হবে।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরের জন্য দেশে মোট চালের চাহিদা নির্ধারণ করা হয়েছে ৩০ লাখ টন। ক্রয় পরিকল্পনা অনুযায়ী আন্তর্জাতিক উৎস থেকে ১০ লাখ টন কেনা হবে। এর মধ্যে ৭ লাখ ৩০ হাজার টন সরকার-টু-সরকার ভিত্তিতে কেনা হবে। বাকি ২ লাখ ৭০ হাজার টনের মধ্যে প্যাকেজ-২ এর আওতায় ৫০ হাজার টন এবং প্যাকেজ-৩ এর আওতায় আরও ৫০ হাজার টন চাল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্র জানায়, প্যাকেজ-২ এর আওতায় ৫০ হাজার টন চাল কেনার আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হলে ৪টি দরপ্রস্তাব জমা পড়ে।

এর মধ্যে ভারতের বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড তাদের দরপ্রস্তাবে প্রতি টন চালের দাম ৩৯৩ দশমিক ১৯ ডলার উল্লেখ করে সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত হয়। মোট চালের দাম পড়বে ১ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ৫০০ মার্কিন ডলার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ২১০ কোটি ৩৫ লাখ টাকা।

প্যাকেজ-৩ এর আওতায় দরপত্র আহ্বান করা হলে তিনটি দরপত্র জমা পড়ে। এর মধ্যে সিঙ্গাপুরভিত্তিক অ্যাগ্রোকরপ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড প্রতি টন চালের দাম ৩৯৭ দশমিক শূন্য ৩ ডলার উল্লেখ করে সর্বনিম্ন দরদাতা নির্বাচিত হয়। এ ক্ষেত্রে মোট ব্যয় হবে ১ কোটি ৯৮ লাখ ৫১ হাজার ৫০০ ডলার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রা ২১৩ কোটি ৪০ লাখ টাকা।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত