আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

স্মারক স্বর্ণ মুদ্রার দর বেড়ে ৭৮ হাজার টাকা

স্মারক স্বর্ণ মুদ্রার দর বেড়ে ৭৮ হাজার টাকা

প্রচলিত তিন ধরনের স্মারক স্বর্ণ মুদ্রার দর বাড়াল বাংলাদেশ ব্যাংক। প্রতিটিতে ৩ হাজার টাকা দর বাড়িয়ে ৭৮ হাজার টাকা করা হয়েছে। গত মাসেও প্রতিটিতে তিন হাজার টাকা করে বাড়ানো হয়। স্মারক স্বর্ণ মুদ্রার পাশাপাশি সব ধরনের রৌপ্য মুদ্রার দর এক হাজার টাকা করে বাড়িয়ে পাঁচ হাজার টাকা করা হয়েছে।

আন্তর্জাতিক ও দেশীয় বাজারে দর বাড়ার সঙ্গে সামঞ্জস্য করতে দাম পুনর্নির্ধারণ করা হয়েছে বলে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশে বর্তমানে তিন ধরনের স্বর্ণ স্মারক মুদ্রা রয়েছে। রৌপ্য ও নিকলের স্মারক মুদ্রা রয়েছে ১১ ধরনের। আর চার ধরনের কাগুজে স্মারক নোট রয়েছে। সাধারণভাবে এসব স্মারক মুদ্রা শুধু কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন শাখা অফিস এবং মিরপুরে বাংলাদেশ ব্যাংকের টাকা জাদুঘরে কিনতে পাওয়া যায়। গ্রাহকের বিশেষ অনুরোধে ব্যাংকের শাখাও সংগ্রহ করে দেয়।

বিদ্যমান তিন ধরনের স্মারক স্বর্ণ মুদ্রা হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ১৯২০-২০২০ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১ বিষয়ক স্মারক মুদ্রা। প্রতিটি স্মারক মুদ্রা ২২ ক্যারট মানের ১০ গ্রাম ওজনের স্বর্ণ দিয়ে প্রস্তুত করা। ২০২২ সালে তিন দফায় প্রতিটিতে ৯ হাজার টাকা করে বাড়ানো হয়। বিদ্যমান ১১ ধরনের রৌপ্য স্মারক মুদ্রার মধ্যে এতদিন শুধু বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির মুদ্রার দর ছিল পাঁচ হাজার টাকা। বাকি ১০ ধরনের মুদ্রার দর ছিল চার হাজার টাকা।

এখন থেকে সব মুদ্রা কিনতে হবে পাঁচ হাজার টাকায়। অন্য স্মারক রৌপ্য মুদ্রার তালিকায় রয়েছে- স্বাধীনতার রজতজয়ন্তী, বঙ্গবন্ধু সেতু উদ্বোধন, বাংলাদেশের ৪০তম বিজয় বার্ষিকী, বিদ্রোহী কবিতার ৯০ বছর, রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী, আইসিসি ক্রিকেট বিশ্বকাপ বাংলাদেশ ২০১১, জাতীয় জাদুঘরের শতবর্ষ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সম্পর্কিত স্মারক মুদ্রা।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত