আপডেট :

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

        এনবিএ ফাইনালে ট্রাম্প, নিউইয়র্কে দুয়োধ্বনির মুখে প্রেসিডেন্ট

        লস এঞ্জেলেস মেয়র দৌড়ে এগিয়ে নিত্যা রামান

        শেয়ারবাজারে আসছে ওপেনএআই, বাড়ছে এআই প্রতিযোগিতা

        কারাগার থেকে ট্রাম্পের ক্ষমা চাইলেন ব্যাংকম্যান-ফ্রাইড

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে ছাড়িয়ে গেলেন নিত্যা রমন

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

        নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৬

        ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহতের খবর

        নির্বাচনী কারচুপির দাবি নিয়ে চাপে পড়ে সাক্ষাৎকার ত্যাগ ট্রাম্পের

        ডি-ডে ভাষণে ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা হেগসেথের

        নকল বোর্ডিং পাসে বিমানে উঠে পড়লেন যাত্রী

        সামাজিক মাধ্যমে জনপ্রিয় কুকুর চুরি, ২৭ ডলারে বিক্রির পর খেয়ে ফেলার অভিযোগ

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেনসার প্র্যাটকে প্রায় ছুঁয়ে ফেলেছেন নিথ্যা রমন

        যুদ্ধবিরতি সত্ত্বেও উপসাগরে পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা বাড়ল যুক্তরাষ্ট্র-ইরানের

        মাংসখেকো স্ক্রুওয়ার্মের আতঙ্কে টেক্সাসের গবাদিপশু আমদানি বন্ধ করল কানাডা

        উৎসবে আতঙ্ক: ওহাইওতে গুলিতে আহত ১২

        লস এঞ্জেলেসের দাবানল ছড়াল কার্ন কাউন্টিতে

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থী, স্বেচ্ছায় পরিবার ছেড়ে যাওয়ার আশঙ্কা পুলিশের

২০৩০ সাল নাগাদ ১২০ কোটি ডলারের বিনিয়োগ প্রয়োজন

২০৩০ সাল নাগাদ ১২০ কোটি ডলারের বিনিয়োগ প্রয়োজন

২০৩০ সালের মধ্যে জলবায়ু অভিযোজনে অন্তত ১ দশমিক ২ বিলিয়ন বা ১২০ কোটি ইউএস ডলার বিনিয়োগ না করলে বাংলাদেশ বড় ঝুঁকির সম্মুখীন হবে। এতে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ১১ দশমিক ৬ বিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে, যা প্রাক্কলিত ওই বিনিয়োগের প্রায় ১০ গুণ।

সম্প্রতি স্ট্যান্ডার্ড চার্টার্ডের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই প্রতিবেদনের বিভিন্ন দিক জানানো হয়। বাংলাদেশ, ভারত, চীন, পাকিস্তানসহ ১০টি বাজারে জলবায়ু অভিযোজনে বিনিয়োগের প্রয়োজনীয়তা নিয়ে গবেষণাটি চালিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। স্ট্যান্ডার্ড চার্টার্ড বলছে, জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য প্রভাব মোকাবিলার জন্য প্রয়োজন সময়োপযোগী বিনিয়োগ। এটি করা গেলে বিলিয়ন ডলার ক্ষতির হাত থেকে রক্ষা পাবে বাংলাদেশ। একই সঙ্গে অর্থনীতিতে নেতিবাচক প্রভাবও রোধ করা সম্ভব হবে।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে ওই ১০টি বাজারে জলবায়ু অভিযোজনের ক্ষেত্রে অন্তত ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ না করলে তাদের জিডিপিতে মোট ৩৭৭ বিলিয়ন ডলারের ঘাটতি দেখা দিতে পারে। সম্ভাব্য এই বিনিয়োগের পরিমাণ দেশগুলোর বার্ষিক জিডিপির মাত্র শূন্য দশমিক ১ শতাংশের মতো। উল্লেখ্য, জলবায়ু অভিযোজনের উদ্যোগের মধ্যে রয়েছে বন্যার ঝুঁকিতে থাকা অঞ্চলগুলোয় উপকূলীয় বাঁধ-সুরক্ষা নির্মাণ, খরা-প্রতিরোধী ফসলের বিকাশ এবং ভবিষ্যৎ প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিশ্চিত করা ইত্যাদি।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ক্ষেত্রে অর্থায়নে ব্যাংক খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ১৫০ জন ব্যাংকার, অ্যাসেট ম্যানেজার এবং বিনিয়োগকারী জানিয়েছেন, তাঁদের মূলধনের মাত্র ০.৪ শতাংশ এই অভিযোজনে জন্য বরাদ্দ রয়েছে। তাঁদের ৫৯ শতাংশই আগামী বছরে অভিযোজন বিনিযয়োগ বাড়াতে আগ্রহী। ২০২২ সালে অভিযোজন অর্থায়ন ছিল বৈশ্বিক সম্পদের শূন্য দশমিক ৮ শতাংশ। এটি ২০৩০ সাল নাগাদ ১ দশমিক ৪ শতাংশে উন্নীত হবে বলে ধারণা করা যাচ্ছে।

এ প্রসঙ্গে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের কান্ট্রি হেড অব করপোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিটপী দাস চৌধুরী বলেন, বাংলাদেশের মতো একটি দেশে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই দশকে আমরা যদি অভিযোজনে বিনিয়োগে ব্যর্থ হই, তবে তা বিভিন্ন সুযোগ হারানোর ঝুঁকি বাড়াবে। তাই এ নিয়ে কাজ শুরু করার এখনই উপযুক্ত সময়।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত