আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

কার্যকর হচ্ছে ডলারের একক দর

কার্যকর হচ্ছে ডলারের একক দর

আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) আরও একটি শর্ত বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর আওতায় ডলার বেচাকেনায় হরেক রকম উপকরণ ও দাম উঠে যাবে। ডলারের একক দর কার্যকর হবে। এতে ডলার বেচাকেনায় স্বচ্ছতা আসবে। গ্রাহকরাও ডলারের দর সম্পর্কে সহজে বুঝতে পারবে। ডলারের সঙ্গে সমন্বয় রেখে অন্যান্য বৈদেশিক মুদ্রার দামের ক্ষেত্রেও বিভিন্ন উপকরণ উঠে যাবে। কার্যকর হবে একক দর।

এর আগে আইএমএফ ডলারের দরের হরেক রকম উপকরণ এবং এগুলোর বিভিন্ন ধরনের দাম নিয়ে প্রশ্ন তোলে। তারা বাংলাদেশকে ৪৭০ কোটি ডলার ঋণ দেওয়ার ক্ষেত্রে ডলারের দর বাজারভিত্তিক করার শর্ত দেয়। এর সঙ্গে ডলার বেচাকেনায় স্বচ্ছতা আনার লক্ষ্যে দামের ক্ষেত্রেও একক দর চালুর কথা বলে। এ শর্ত জুনের মধ্যেই বাস্তবায়ন করতে হবে।

সূত্র জানায়, এ শর্ত বাস্তবায়নে ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে বৈদেশিক মুদ্রা বেচাকেনার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের লাইসেন্সপ্রাপ্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) ডলারের দাম নির্ধারণ করে। এর আলোকে সব ব্যাংক একই দরে ডলার বেচাকেনা করে।

ডলার কেনার ক্ষেত্রে ব্যাংকগুলো প্রায় একক দরে চলে এসেছে। তবে বিক্রির ক্ষেত্রে এখনো ভিন্নতা রয়েছে। এখন সব ব্যাংক ডলার কিনছে গড়ে ১০৩ টাকা করে। এর মধ্যে রপ্তানি বিল, টিটি (টেলিগ্রাফিক ট্রান্সফার) ক্লিন বা অনলাইনে ডলার স্থানান্তর, ওডি (ওভার ড্রাফট) বা চেক বা ড্রাফট আকারে ডলার কেনা হচ্ছে ১০৩ টাকা করে।

প্রায় সব ব্যাংকই এসব উপকরণ একই দরে কিনছে। আগে উপকরণগুলো বিভিন্ন ব্যাংক ভিন্ন দামে কিনত। তবে নগদ ডলার এখনো বিভিন্ন ব্যাংক বিভিন্ন দামে কিনছে। ব্যাংকভেদে সর্বনিু ১০৪ থেকে সর্বোচ্চ ১০৭ টাকা ৭৫ পয়সা দরে কেনা হচ্ছে। গড়ে নগদ ডলার কিনছে ১০৬ টাকা ২৮ পয়সা দরে। রেমিট্যান্স কিনছে সর্বোচ্চ ১০৭ টাকা দরে। তবে অনেক ব্যাংক এর চেয়ে কম বা বেশি দামেও কিনছে।

ডলার বিক্রির ক্ষেত্রে প্রায় সব ব্যাংকেই বিভিন্ন দর রয়েছে। এর মধ্যে আমদানির জন্য ডলার বিক্রি হচ্ছে সর্বনিু ১০৪ টাকা ৩৫ পয়সা থেকে সর্বোচ্চ ১০৮ টাকা ৩৫ পয়সা দরে। ডলার কেনার গড় খরচের ভিত্তিতে এ খাতে দাম নির্ধারিত হচ্ছে। যেসব ব্যাংক বেশি দামে রেমিট্যান্স কিনছে, তারা আমদানির ক্ষেত্রেও বেশি দামে ডলার বিক্রি করছে। ওই দরেই ব্যাংকগুলো টিটি বা ওডির মাধ্যমে ডলার বিক্রি করছে। নগদ ডলার বিক্রি করছে ১০৭ থেকে ১০৮ টাকা ৭৫ পয়সা দরে। তবে ডলারের ক্রয় ও বিক্রয় মূল্যের ব্যবধান অনেক কমে এসেছে। এ ক্ষেত্রে এখন ব্যবধান হচ্ছে ২ থেকে ৩ টাকা। আগে ব্যবধান ছিল ৫ থেকে ১১ টাকা।

আগে ডলার কেনার ৫ থেকে ৬ ধরনের উপকরণ ছিল। উপকরণভেদে দামও ছিল ভিন্ন ভিন্ন। এখন উপকরণ কমে দাঁড়িয়েছে তিনটিতে। তবে দাম একই। ডলার বিক্রির উপকরণ ছিল ৪ থেকে ৫ ধরনের। এগুলোর দামও ছিল ভিন্ন ভিন্ন। এখন উপকরণ কমে ২টিতে দাঁড়িয়েছে। দাম একই। ডলারের দাম বিভিন্ন ধরনের হওয়ায় গ্রাহকরা ব্যাংকে গিয়ে ডলার কিনতে বিপাকে পড়তেন। কারণ, উপকরণগুলো সম্পর্কে গ্রাহকদের স্বচ্ছ ধারণা ছিল না। ফলে তারা উপকরণভেদে বেশি দামেও ডলার কিনতে বাধ্য হতেন। নতুন পদ্ধতি চালুর ফলে ডলার বেচাকেনায় স্বচ্ছতা ফিরে আসবে বলে মনে করেন গ্রাহকরা।

এর আগে সরকার আইএমএফ-এর ঋণের বেশকিছু শর্ত বাস্তবায়ন করেছে। আগামী জুনের মধ্যে ছয়টি শর্ত বাস্তবায়ন করতে হবে। এর মধ্যে রয়েছে ডলারের বাজারভিত্তিক বিনিময় হার চালু, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিট রিজার্ভের হিসাব প্রকাশ, সুদের হারের সীমা তুলে দেওয়া, ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানি আইন সংশোধন প্রস্তাব সংসদে উপস্থাপন উল্লেখযোগ্য।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত