আপডেট :

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে যে পাঁচটি বড় পরিবর্তন এসেছে

        জাপানে নারী হ ত্যা ও লুটের অভিযোগে মার্কিন মেরিন সেনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

ইতিহাসের সর্বোচ্চ দামে ব্রয়লার

ইতিহাসের সর্বোচ্চ দামে ব্রয়লার

সকাল সকাল রাজধানীর মহাখালী বাজারে গেছেন গার্মেন্টসকর্মী আনোয়ার হোসেন। বাড়িতে মেহমান আসায় তিনি মুরগি কিনতে গেছেন বাজারে। মুরগির দোকানে এসে ব্রয়লারের দাম শুনেই তার চোখ কপালে উঠার জোগাড়। বিক্রেতা ব্রয়লার মুরগির কেজি চাইলেন ২৮০ টাকা। ব্রয়লারের দাম ৩০০ ছুঁই ছুঁই দেখে কিনবেন কিনা ঠিক বুঝে উঠতে পারছিলেন না তিনি।

আনোয়ার হোসেন বলেন, ব্রয়লার মুরগির দাম যে এতো বেড়েছে তা জানতাম না। ২৭০/২৮০ টাকা ব্রয়লারের দাম, এটা চিন্তাও করতে পারছি না। এই দৌড় কে ঠেকাবে? দাম বেশি হওয়ায় গরু-খাসির মাংস খেতে পারি না, এবার মুরগির মাংসও খাওয়া বন্ধ হবে।

মঙ্গলবার (২১ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২৭০ থেকে ২৮০ টাকায়। যা ইতিহাসের সর্বোচ্চ দাম। গত শুক্রবারেও প্রতি কেজি বয়লার বিক্রি হয়েছে ২৫০ টাকা। মাত্র ৩ দিনের ব্যবধানে প্রতি কেজি বয়লার মুরগির দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। এছাড়া সোনালি মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৭০ থেকে ৩৮০ টাকা, লেয়ার মুরগি (লাল) প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩১০ টাকায়।

বিক্রেতারা বলছেন, হঠাৎ ব্রয়লার মুরগির সরবরাহ কম ও দুই দিনের বৃষ্টিতে ব্রয়লার মুরগির সংকট দেখা দিয়েছিল, তাই দাম বেড়েছে। বেশ কিছু দিন ধরে ব্রয়লারের দাম বাড়তি। সোমবার থেকে পাইকারি বাজারেও অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে। যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। এর আগে কখনো এতো দামে ব্রয়লার মুরগি কিনতে হয়নি ক্রেতাদের।

রাজধানীর মালিবাগ বাজারে মুরগি কিনতে আসা স্থানীয় বাসিন্দা খলিলুর রহমানও দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন। তিনি বললেন, আমি মানুষের দোকানে কর্মচারী হিসেবে কাজ করি। ২৭০/২৮০ টাকায় কেজিতে ব্রয়লার মুরগি আমাদের মতো ক্রেতারা কীভাবে কিনবেন? হঠাৎ করেই ব্রয়লার দাম এতটা বেড়ে গেল, কেউ কি দেখার নেই? কোনো নিয়ন্ত্রণ নেই, ব্যবসায়ীরা যেমন ইচ্ছে তেমন দাম বাড়াবে? আমরা সাধারণ-গরিব ক্রেতারা এত দামে কী কিনতে পারব? গত শুক্রবারেও বাড়তি দামে ২৫০ টাকায় ব্রয়লার কিনেছি, আজ আরও দাম বাড়িয়ে চাওয়া হচ্ছে ২৭০/২৮০ টাকা।

রাজধানীর গুলশান সংলগ্ন লেকপাড় বাজারে ব্রয়লার মুরগির বিক্রেতা বারেক মিয়া বলেন, গতকাল থেকে ব্রয়লারের বাজার আবার বেড়েছে। পাইকারি বাজার থেকেই বেশি দামে কিনেছি। গত দুই দিনে বৃষ্টি ও বাজারে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। ব্রয়লারের বাচ্চার দাম আর ফিডের দাম বাড়তি থাকায় মুরগির দামও বেড়েছে। তবে কারা বাজার নিয়ন্ত্রণ করছে তা জানা নেই। রমজানের আগে বাজার আরও বাড়তে পারে। এখন যে দামে ব্রয়লার বিক্রি হচ্ছে তা ব্রয়লারের ইতিহাসে সর্বোচ্চ দাম।

ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশের (টিসিবি) বাজার তথ্য বিশ্লেষণ করে প্রতিষ্ঠানের সহকারী পরিচালক (বাজার তথ্য) নাসির উদ্দিন তালুকদার জানিয়েছেন, গতকাল (সোমবার) রাজধানীর বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হয়েছে ২৬০ টাকায়। যা এক মাস আগেও ছিল ২১০ থেকে ২৩০ টাকা। সেই হিসেবে এক বছর আগে প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৬০ থেকে ১৭০ টাকায়। সব মিলিয়ে এক বছরে প্রতিকেজি ব্রয়লার মুরগির দাম ১০০ টাকার বেশি বেড়েছে।

জানা গেছে, জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর গত রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে একটি চিঠিতে উল্লেখ করেছে, মুরগির খাবারসহ অন্যান্য ব্যয় বৃদ্ধির পরও এক কেজি ব্রয়লার মুরগির উৎপাদন ব্যয় করপোরেট প্রতিষ্ঠান পর্যায়ে ১৩৫ থেকে ১৪০ টাকা। অন্যদিকে প্রান্তিক খামারি পর্যায়ে খরচ ১৫০ থেকে ১৬০ টাকা। তাতে বর্তমানে উৎপাদন খরচসহ অন্যান্য খরচ মিলিয়ে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম সর্বোচ্চ ২০০ টাকা হতে পারে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত