আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

বাংলাদেশের উন্নয়ন নিয়ে সপ্তাহব্যাপী অনুষ্ঠান প্রচার করছে সিএনএন

বাংলাদেশের উন্নয়ন নিয়ে সপ্তাহব্যাপী অনুষ্ঠান প্রচার করছে সিএনএন

বাংলাদেশের উন্নয়ন বিষয়ে সপ্তাহব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচার করছে সিএনএন। ‘গ্রোয়িং বাংলাদেশ’ নামের আয়োজনটি শুরু হয়েছে ২৭ মার্চ থেকে। চলবে টানা ৩১ মার্চ পর্যন্ত। এ ছাড়াও আগামী ১ এপ্রিল থাকছে ৩০ মিনিটের আরেকটি অনুষ্ঠান। এসব আয়োজনে অর্থনৈতিক ও পরিবেশগতভাবে টেকসই উন্নয়নের পথে বাংলাদেশের এগিয়ে যাওয়ার নানা প্রসঙ্গ তুলে ধরা হচ্ছে।

বুধবার দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি এফবিসিসিআইর আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশ বিজনেস সামিট। এতে বাংলাদেশের অর্থনীতির শক্তি ও সামর্থ্য বিদেশি বিনিয়োগকারী, ব্যবসায়ী ও নীতিনির্ধারকদের সামনে তুলে ধরা হয়। এ আয়োজনে আন্তর্জাতিক সম্প্রচার সহযোগী ছিল সিএনএন। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নেন সিএনএনের বিজনেস এডিটর-অ্যাট-লার্জ এবং খ্যাতনামা উপস্থাপক রিচার্ড কোয়েস্ট।

পাশাপাশি বিভিন্ন উদ্ভাবনী কাজ দিয়ে বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে অবদান রাখা বেশ কয়েকটি প্রতিষ্ঠানের উদ্যোক্তা এবং পেশাজীবীর সঙ্গেও কথা বলেছে সিএনএন। এসব সাক্ষাৎকারের ভিত্তিতেই এখন সপ্তাহব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচার করছে আন্তর্জাতিক গণমাধ্যমটি।

গতকাল এফবিসিসিআইর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিএনএনের অনুষ্ঠানে বেশকিছু বাংলাদেশি প্রতিষ্ঠানের উদ্ভাবনী কাজ সম্পর্কে তুলে ধরা হচ্ছে। এ বিষয়ে সিএনএন যাঁদের সঙ্গে কথা বলেছে, তাঁদের মধ্যে রয়েছেন– বন্যাসহিষ্ণু ঘর তৈরিতে অবদান রাখা স্থপতি মেরিনা তাবাসসুম, কৃষকদের আয় ও উৎপাদন বাড়াতে অবদান রাখা প্রতিষ্ঠান আই ফার্মারের অন্যতম প্রতিষ্ঠাতা ফাহাদ ইফাজ, বৈদ্যুতিক গাড়ি নিয়ে কাজ করা স্টার্টআপ প্রতিষ্ঠান এসওএলশেয়ারের হেড অব প্রজেক্টস সালমা ইসলাম, চামড়াজাত পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান লেদারিনার প্রতিষ্ঠাতা তাসলিমা মিজি, ডিজাইনার রুকাইয়া আহমেদ পূর্ণা প্রমুখ।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত