আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

ঈদে ব্যাংকের ছুটিও মঙ্গলবার থেকে শুরু

ঈদে ব্যাংকের ছুটিও মঙ্গলবার থেকে শুরু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সব ব্যাংক এবং ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে লেনদেন কার্যক্রম চার দিন বন্ধ থাকবে। নির্বাহী ক্ষমতায় সরকার ঈদ উপলক্ষে সাধারণ ছুটি এক দিন বাড়িয়ে চার দিন করার প্রেক্ষাপটে বৃহস্পতিবার সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, আগামী ২৭ জুন সাধারণ ছুটি ঘোষণা হওয়ায় ২৭ জুন থেকে ৩০ জুন (আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে শুক্রবার) পর্যন্ত চার দিন দেশের সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে গত বুধবার আরেকটি সার্কুলারে বলা হয়েছে, রপ্তানিমুখী শিল্প ও গার্মেন্ট শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস প্রদানের স্বার্থে ঢাকা মহানগর, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের বাণিজ্যিক ব্যাংকের লেনদেন কার্যক্রম আগামী মঙ্গল ও বুধবার চলবে। এ লেনদেন কার্যক্রম সীমিত আকারে চলবে। সকাল ১০টায় লেনদেন শুরু হয়ে শেষ হবে বেলা ৩টায়।

এদিকে ব্যাংক কার্যক্রম বন্ধ থাকায় আগামী মঙ্গলবার থেকে দেশের দুই শেয়ারবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) লেনদেন কার্যক্রমও সেদিন থেকে বন্ধ হচ্ছে। ঈদ ও সাপ্তাহিক ছুটি শেষে আগামী ২ জুলাই ফের স্বাভাবিক লেনদেন কার্যক্রম শুরু হবে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত