আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

রোববার থেকে খুলছে ব্যাংক-বিমা-অফিস-আদালত

রোববার থেকে খুলছে ব্যাংক-বিমা-অফিস-আদালত

পবিত্র ঈদুল আজহার চার দিনের ছুটি ও সাপ্তাহিক ছুটি শেষ হচ্ছে আজ (শনিবার)। আগামীকাল রোববার (২ জুলাই) খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার।

ত্যাগের মহিমায় সারা দেশে বৃহস্পতিবার (২৯ জুন) পালিত হ‌য় মুসলমানদের অন্যতম বড় উৎসব পবিত্র ঈদুল আজহা। ঈদের ছুটি এক দিন বাড়িয়ে চার দিন করার সিদ্ধান্ত নেয় সরকার। ফলে ঈদ উপলক্ষ্যে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত (মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার) চারদিন ছুটি ছিল। এর পরদিন ১ জুলাই (শনিবার) সাপ্তাহিক ছুটি। ফলে এবারের ঈদের ছুটি হয় পাঁচ দিন। টানা পাঁচদিন ঈদের ছুটি শেষে আগামীকাল রোববার অফিসে যোগ দেবেন কর্মজীবীরা। খুলবে ব্যাংক-বিমা, অফিস-আদালত, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠান।

তবে যারা ঢাকার বাইরে ঈদ করতে গেছেন সরকারি বেসরকারি বেশিভাগ কর্মজীবী তাদের অনেকে এক দুইদিন ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ফলে অফিস আদালত পুরোপুরি কার্যক্রম পুরোদমে শুরু হতে আরও দুই-তিনদিন লেগে যাবে। তখনই রাজধানী ফিরবে আগের রূপে।

প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে সাধারণত ঈদের আগেই বাড়ি যান রাজধানীর মানুষ। কিন্তু এবারের চিত্রটা একটু ভিন্ন। ঈদের দিনেও ঢাকা ছেড়েছেন ২৩ লাখ ৯৮ হাজার ৫০০ সিম ব্যবহারকারী। সব মিলিয়ে ঈদের দিন (বৃহস্পতিবার) ও এর আগের দুইদিনসহ (মঙ্গলবার ও বুধবার) তিনদিনে মোট ঢাকা ছেড়েছে ৭৪ লাখ ৪৫ হাজার ৫২৩ জন। এর মধ্যে তিনদিনে ঢাকায় ঢুকেছেন ২ লাখ ৬৭ হাজার ৩৬ সিম ব্যবহারকারী। শুক্রবার (৩০ জুন) বিকেল ৪টা ৫০ মিনিটে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।

আগেও দেখা গেছে ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে অফিসগুলোতে তেমন কর্মব্যস্ততা থাকে না। সহকর্মীরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে ব্যস্ত থাকেন। একইভাবে ব্যাংকপাড়ায় জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনও খুব একটা হয় না।

মঙ্গলবার থেকে ঈদের ছুটি কার্যত শুরু হয়। পোশাক কারখানার বেতন-ভাতা পরিশোধ ও কোরবা‌নির পশু ব্যবসায়ী‌দের ব্যাংকিং লেন‌দে‌নের সু‌বিধা‌র্থে ঈদের ছুটির মধ্যেও মঙ্গলবার ও বুধবার দেশের বিভিন্ন এলাকায় বিশেষ ব্যবস্থায় ব্যাংক খোলা ছিল। দুদিন রাজধানীর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের পশুর হা‌ট সংলগ্ন ব্যাংকের শাখাগুলো সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্যাংকে লেন‌দেন হয়। এছাড়া তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে ওইদিন শিল্প সংশ্লিষ্ট এলাকায়ও ব্যাংক খোলা ছিল।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত