আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

এক বছরে ১৫ থেকে ১৬ বার স্বর্ণের দাম হ্রাস-বৃদ্ধি হয়েছে, কমেছে বিক্রি

এক বছরে ১৫ থেকে ১৬ বার স্বর্ণের দাম হ্রাস-বৃদ্ধি হয়েছে, কমেছে বিক্রি

স্বর্ণ অন্যতম বিলাসী পণ্য। নিতান্ত প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ কিনতে যান না। যে কোনো পণ্যের দাম বাড়লে ক্রেতারা কেনার পরিমাণ কমিয়ে দেন। এতে বিক্রিতে প্রভাব পড়ে। দেশে দাম রেকর্ড গড়ার পর গত ছয়-সাত মাসে স্বর্ণালংকার বিক্রি ৩০ থেকে ৩৫ শতাংশ কমে গেছে বলে জানিয়েছেন জুয়েলারি ব্যবসায়ীরা।

স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সূত্রে জানা গেছে, গত এক বছরে ১৫ থেকে ১৬ বার স্বর্ণের দাম হ্রাস-বৃদ্ধি হয়েছে। তবে বেশির ভাগ সময়ই বেড়েছে। এর প্রভাবে মানুষ এখন ঝুঁকছেন অপেক্ষাকৃত কম দামি ধাতু রুপায়। সম্প্রতি রুপার গহনার বিক্রি অনেক বেড়ে গেছে।

জুয়েলারি ব্যবসায়ীরা বলছেন, ক্রেতারা মনে করেন দাম বাড়লে ব্যবসায়ীরা বেশি মুনাফা করেন। বিষয়টি সব সময় এ রকম নয়। বরং দাম বাড়লে বেশির ভাগ ক্ষেত্রে বিক্রি কমে যায়। দাম বাড়ার পেছনে ডলার সংকট, শুল্কহার বৃদ্ধিকে দায়ী করেন তারা। আগে ব্যাগেজ রুলসের আওতায় প্রতি ভরিতে দুই হাজার টাকা শুল্ক দিয়ে একজন যাত্রী বিদেশ থেকে ২০ ভরি বা দুটি স্বর্ণবার আনতে পারতেন। এখন এ জন্য চার হাজার টাকা দিতে হচ্ছে এবং স্বর্ণ আমদানির পরিমাণও কমিয়ে অর্ধেক করা হয়েছে। এখন থেকে ব্যাগেজ রুলের অধীনে সর্বোচ্চ ১০ ভরি বা একটি বার আনা যাবে। নতুন এই আইনের কারণে একদিকে দাম বেড়েছে, অন্যদিকে কমেছে জোগান।

বাজুসের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্সের স্থায়ী কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, ডলারের দাম বাড়ার প্রভাব পড়েছে স্বর্ণের বাজারে। দাম বাড়লেও স্বর্ণ ব্যবসায়ীদের মুনাফার হার বাড়েনি। বিয়েশাদি ছাড়া এখন আর কেউ স্বর্ণকারের দোকানে আসেন না উল্লেখ করে তিনি আরও বলেন, গহনার দাম বাড়ার কারণে বিক্রি অন্তত ৩৫ শতাংশ কমে গেছে। অনেক ব্যবসায়ীর মধ্যে দুশ্চিন্তা ভর করেছে।

অর্থনীতিবিদরাও মনে করেন, স্বর্ণালংকার বিক্রি কমার পেছনে দায়ী অস্বাভাবিক দাম বৃদ্ধি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সায়মা হক বিদিশা বলেন, অস্বাভাবিক দাম বাড়ায় অনেককেই গহনা কেনার পরিকল্পনা বাতিল করতে হয়েছে। কেউ বর্তমান দর দেখে দুই মাস পর একটি গহনা বানানোর কথা ভেবেছিলেন। ভরিতে হঠাৎ ১০ হাজার টাকা বেড়ে গেলে তাঁর পক্ষে কুলিয়ে ওঠা সম্ভব হয় না। সব পণ্যেরই দাম চড়া। নিত্যপণ্যই যেখানে কিনতে হাঁসফাঁস, বিলাসিতায় কাটছাঁট তো হবেই।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত