আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

পুঁজিবাজারে সহজে বিনিয়োগ করতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা

পুঁজিবাজারে সহজে বিনিয়োগ করতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা

এখন থেকে বিদেশে বসেই অনলাইনে দেশের যেকোনো ব্যাংকে হিসাব খুলতে পারবেন প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারীরা। এ হিসাব থেকে দেশের পুঁজিবাজারে সহজে বিনিয়োগ করতে পারবেন তারা।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। এর ফলে বাংলাদেশে যেকোনো ব্যাংকের এডি (অথরাইজড ডিলার) শাখার মাধ্যমে হিসাব খুলে টাকায় লেনদেন করা যাবে।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারীদের আগে ব্যাংক হিসাব খুলতে হলে সশরীরে কাগজপত্র নিয়ে আসতে হত। এখন আর হিসাব খুলতে সশরীরে আসতে হবে না। তারা বিদেশ বসেই অনলাইনে ব্যাংকের ওয়েবসাইটে ঢুকে ব্যাংক নন রেসিডেন্ট ইনভেস্টারস টাকা অ্যাকাউন্ট-এনআইটিএ অর্থাৎ ‘নিটা’ হিসাব খুলতে পারবেন। রেমিট্যান্স পাঠিয়ে কিংবা আন্তর্জাতিক কার্ডের মাধ্যমেও অর্থ জমা করা যাবে। ‘নিটা’ হিসাবের মাধ্যমে দেশের দুই স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ ও শেয়ার লেনদেন করতে পারবেন প্রবাসীরা।

ডলার সংকট কাটাতে ও দেশের বিনিয়োগ সহজ করতে নীতিমালা সহজিকরণসহ নানা উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসাবে গত জুনে বাংলাদেশে কোম্পানি অনুমোদন ও নিবন্ধনের আগেই সম্ভাব্য বিদেশি বিনিয়োগের বিপরীতে প্রস্তাবিত কোম্পানির নামে অস্থায়ী এফসি (ফরেইন কারেন্সি) হিসাব খোলার সুযোগ দেয় কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে গত জানুয়ারিতে অনিবাসী বাংলাদেশি ও বিদেশি বিনিয়োগকারীদের ‘নিটা’ হিসাব খোলার প্রক্রিয়া সহজ করা হয়। ‘নিটা’ হচ্ছে, বাংলাদেশে বিনিয়োগে অনিবাসীদের পরিচালিত টাকায় ব্যাংক হিসাব। বিদেশি মুদ্রার বিপরীতে সমপরিমাণ স্থানীয় মুদ্রা টাকা তাদের ‘নিটা’ হিসাবে জমা হয়।

বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংকগুলোর অনলাইন প্লাটফর্মে প্রবাসীদের হিসাব খুলার জন্য তথ্য পূরণ ও প্রয়োজনীয় কাগজপত্র জমা করার সুযোগ থাকতে হবে। এজন্য ব্যাংকগুলোকে প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থায় নিতে হবে। কোনো প্রবাসী আবেদন করলে তা অনলাইনে যাচাই-বাছাই করে টাকায় ব্যাংক হিসাব খুলে দিতে পারবে ব্যাংক। এছাড়া এ হিসাবে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমেও আমানত জমা করতে পারবেন গ্রাহক। এজন্য ব্যাংকগুলোর ওয়েবসাইটে আন্তর্জাতিক লেনদেন সুবিধা যুক্ত করতে বলা হয়েছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত