আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

ইউরোপে বাংলাদেশি পণ্যের একক প্রদর্শনী সেপ্টেম্বরে

ইউরোপে বাংলাদেশি পণ্যের একক প্রদর্শনী সেপ্টেম্বরে

ইউরোপে রপ্তানি বাড়ানোর উদ্দেশ্যে বাংলাদেশের পণ্যের ‘বেস্ট অব বাংলাদেশ’ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। এতে বাংলাদেশের রপ্তানি পণ্যের গুণমান ইউরোপের ক্রেতাদের সামনে প্রদর্শন করা হবে। স্বল্পোন্নত দেশের কাতার থেকে উত্তরণের পরও বর্ধিত মেয়াদে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা অব্যাহত রাখার উদ্দেশ্যে প্রদর্শনীর পাশাপাশি একাধিক সেমিনারের আয়োজন করা হবে। নেদারল্যান্ডসের আমস্টারডামে আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর এ প্রদর্শনী এবং সেমিনার অনুষ্ঠিত হবে। ইউরোপে বাংলাদেশের পণ্যের প্রচারে এটিই প্রথম একক আয়োজন।

নেদারল্যান্ডসে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ (বিএই) এ আয়োজন করছে। জানা গেছে, তৈরি পোশাক, বস্ত্র, কৃষি, হস্তশিল্পসহ বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় ৪০টি প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নিচ্ছে। উদ্যোক্তা ছাড়াও নীতিনির্ধারণী পর্যায় থেকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এএইচএম আহসান, বিজিএমইএর সাবেক ও বর্তমান কয়েকজন নেতা এবং নেদারল্যান্ডস সরকারের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেবেন।

প্রদর্শনীর আয়োজক বিইএর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজ উদ্দিন জানান, সারা ইউরোপ থেকে ব্র্যান্ড এবং ক্রেতা প্রতিনিধিরা এ প্রদর্শনীতে আসবেন। তাদের সামনে বাংলাদেশের রপ্তানি খাতের সামর্থ্য তুলে ধরা হবে। সবচেয়ে বড় বাজার ইউরোপে শুল্পমুক্ত সুবিধা কাজে লাগিয়ে রপ্তানি আরও অনেক বাড়ানো সম্ভব। সে সম্ভাবনা কাজে লাগানোর উদ্দেশ্যেই এ আয়োজন করছেন তারা। এ আয়োজনের মাধ্যমে ক্রেতা এবং রপ্তানিকারকদের মধ্যে নেটওয়ার্কিং বাড়বে।

জানা গেছে, ‘বাংলাদেশ– একটি উদীয়মান অর্থনীতি’. সার্কুলার ইকোনমি, ক্লাইমেট অ্যাকশন এবং বাংলাদেশের সাফল্যের অগ্রগতিসহ এ-সংক্রান্ত মোট ছয়টি সেমিনারের ব্যবস্থা থাকবে আয়োজনে। দেশ-বিদেশের বিশেষজ্ঞরা এসব আলোচনায় অংশ নেবেন।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত