আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

ই-কমার্স প্রতিষ্ঠানগুলোতে গ্রাহকের টাকা ফেরত দেওয়ার উপায় খুঁজে বের করতে কমিটি গঠন

ই-কমার্স প্রতিষ্ঠানগুলোতে গ্রাহকের টাকা ফেরত দেওয়ার উপায় খুঁজে বের করতে কমিটি গঠন


ই-কমার্স প্রতিষ্ঠানগুলোতে গ্রাহকের আটকে থাকা টাকা ফেরত দেওয়ার উপায় খুঁজে বের করতে একটি কমিটি গঠন করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা ১২৭ কোটি টাকা গ্রাহকদের ফেরত দেওয়া এবং কীভাবে ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতারণার বিষয়টি শেষ করা যায় সেই বিষয়ে প্রতিবেদন জমা দেবে।


গত রবিবার রাজধানীর কারওয়ান বাজারে সংস্থাটির প্রধান কার্যালয়ে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ নিষ্পত্তি এবং পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা অর্থ পরিশোধের অগ্রগতিবিষয়ক পর্যালোচনা সভায় অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান এ কথা জানান।


তিনি বলেন, প্রায় তিন বছর আগে ই-কমার্স খাতে প্রতারণা হওয়ার পর অনেক প্রতিষ্ঠানের মালিক দেশ থেকে পালিয়ে গেছেন, কেউ আন্ডারগ্রাউন্ডে আছেন, কেউ আইনের আওতায় এসেছেন, অনেকে জেল খেটেছেন। এমন অবস্থায় গ্রাহকদের ৫৩৫ কোটি টাকা পেমেন্ট গেটওয়েতে আটকে যায়। এখানে বড় চ্যালেঞ্জ ছিল এ টাকাগুলো গ্রাহকদের ফেরত দেওয়া। তিনি বলেন, এখন পর্যন্ত গ্রাহকদের ৪০৭ কোটি টাকা দেওয়া হলেও এখনো ১২৭ কোটি টাকা এখনো ফেরত দেওয়া যায়নি। যে কমিটি গঠন করা হয়েছে, তারা বিষয়টি নিয়ে কাজ করবে। এরপর সুপারিশসহ বাণিজ্য মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন পাঠানো হবে। অর্থ ফেরত দেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে মন্ত্রণালয়।

উল্লেখ্য, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেনের নেতৃত্বে গঠিত এ কমিটিতে বাণিজ্য মন্ত্রণালয়ের গঠন করা ই-কমার্স প্রতারণার বিষয়ে গঠিত টেকনিক্যাল কমিটির প্রতিনিধি, ই-ক্যাবের প্রতিনিধি, ই-ভ্যালি ও কিউকমের কর্ণধার, পেমেন্ট গেটওয়ের প্রতিনিধি থাকবে। এ এইচ এম সফিকুজ্জামান বলেন, কমিটি ১৫ কর্মদিবসের মধ্যে এ ১২৭ কোটি টাকা কীভাবে গ্রাহকদের ফেরত দেওয়া যায় এবং কীভাবে এ সমস্যা থেকে বেরিয়ে আসা যায়, সেই বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করবে। এই প্রতিবেদন বাণিজ্য প্রতিমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে। এরপর তিনি বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ করবেন। ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ই-কমার্সে প্রতারণার বিষয়টির অবসান করা প্রয়োজন। বর্তমানে যেসব অভিযোগ আছে, সেগুলো নিষ্পত্তির পর সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে নতুন কোনো অভিযোগ আছে কি না, সেটি গ্রাহকদের কাছে জানতে চাওয়া হবে। এজন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে। সেই সময়ের পর আর অভিযোগ গ্রহণ করা হবে না।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত