আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

সপ্তাহে ৪ কর্মদিবসের ফলে আইসল্যান্ডে চাঙ্গা অর্থনীতি

সপ্তাহে ৪ কর্মদিবসের ফলে আইসল্যান্ডে চাঙ্গা অর্থনীতি

অর্থনীতিতে কোনো নেতিবাচক প্রভাব কিংবা ক্ষতি ছাড়াই কর্মঘণ্টা সংক্ষিপ্ত করে এনেছে আইসল্যান্ড। কর্মঘণ্টা কমানোর ফলে দেখে গেছে, গত বছর দেশটি বেশিরভাগ ইউরোপীয়দের তুলনায় দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে। সেই সঙ্গে দেশটিতে বেকারত্বের হারও ইউরোপের মধ্যে সর্বনিম্ন।


শুক্রবার (২৫ অক্টোবর) প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে আইসল্যান্ডের ৫১ শতাংশ কর্মী সপ্তাহে চার দিনসহ সংক্ষিপ্ত কর্মঘণ্টাকেই বেছে নিয়েছে। এতে তাদের বেতনও কমেনি।


যুক্তরাজ্যের স্বায়ত্তশাসন ইনস্টিটিউট এবং আইসল্যান্ডের অ্যাসোসিয়েশন ফর সাসটেইনেবিলিটি অ্যান্ড ডেমোক্রেসি (এএলডিএ) বলছে, গত বছর আইসল্যান্ড বেশিরভাগ ইউরোপীয় দেশের তুলনায় দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে এবং এর বেকারত্বের হার ইউরোপের মধ্যে সর্বনিম্ন।

গবেষক গুডমুন্ডুর ডি হ্যারাল্ডসন এক বিবৃতিতে জানিয়েছেন, নতুন গবেষণাটি আইসল্যান্ডে একটি সত্যিকারের সাফল্যের গল্প দেখায়। সেখানে সংক্ষিপ্ত কর্মঘণ্টা ব্যাপক হয়ে উঠেছে এবং অর্থনীতিও বেশ কয়েকটি সূচকজুড়ে শক্তিশালী।


২০১৫ থেকে ২০১৯ সালের মধ্যে দুটি পরীক্ষামূলক কর্মসূচিতে আইসল্যান্ডের পাবলিক সেক্টরের কর্মীরা প্রতি সপ্তাহে ৩৫-৩৬ ঘণ্টা কাজ করেছেন। এর ফলে তাদের বেতন কমেনি। আগে এই সেক্টরে অনেকেই সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ করতেন। গবেষকরা দেখেছেন, বেশিরভাগ কর্মক্ষেত্রে কর্মঘণ্টা কমলেও উত্পাদনশীলতা একই থাকছে বা উন্নত হচ্ছে।

এই পরীক্ষামূলক কর্মসূচিগুলোতে প্রায় আড়াই হাজার কর্মী অর্থাৎ দেশটির মোট কর্মীর ১ শতাংশ অংশগ্রহণ করেন। লক্ষ্য ছিল কর্মজীবনের ভারসাম্য বজায় রেখে উৎপাদনশীলতা বাড়ানো। গবেষকরা দেখেছেন, বেশিরভাগ কর্মস্থলে উৎপাদনশীলতা অপরিবর্তিত থেকেছে বা বৃদ্ধি পেয়েছে এবং কর্মীদের সুস্থতা ও কর্মজীবনের ভারসাম্যে 'নাটকীয়' উন্নতি হয়েছে।

এরই পরিপ্রেক্ষিতে আইসল্যান্ডের শ্রমিক ইউনিয়নগুলো দেশজুড়ে তাদের সদস্যদের জন্য কর্মঘণ্টা কমানোর চুক্তি করেছে।

এদিকে চলতি সপ্তাহের শুরুতে প্রকাশিত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সর্বশেষ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক অনুসারে, ২০২৩ সালে আইসল্যান্ডের অর্থনীতি ৫ শতাংশ বেড়েছে, যা ধনী ইউরোপীয় অর্থনীতির মধ্যে মাল্টার পরে দ্বিতীয় প্রবৃদ্ধির হার। যেখানে ২০০৬ থেকে ২০১৫ সালের দশকে দেশটির গড় প্রবৃদ্ধির হার প্রায় ২ শতাংশ ছিল।

তবে আইএমএফ পূর্বাভাস দিয়েছে, চলতি বছর ও আগামী বছর আইসল্যান্ডের প্রবৃদ্ধি অনেক কমে যাবে।

চার দিনের সপ্তাহ নিয়ে বিশ্বজুড়ে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। এর মধ্যে ২০২২ সালে ৩৩টি কোম্পানিজুড়ে একটি সফল ট্রায়াল হয়েছিল, যার বেশিরভাগই মার্কিন যুক্তরাষ্ট্র এবং আয়ারল্যান্ড ভিত্তিক।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত