আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

লেনদেন কমেছে ৭৩ শতাংশ ক্রেডিট কার্ডে ভারতে

লেনদেন কমেছে ৭৩ শতাংশ ক্রেডিট কার্ডে  ভারতে

ভারতে বাংলাদেশি ক্রেডিট কার্ডধারীদের লেনদেন নাটকীয়ভাবে কমে গেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে লেনদেন নেমে এসেছে মাত্র ২৯ কোটি টাকায়, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭৩ দশমিক ১৫ শতাংশ কম। অথচ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ভারতে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচ ছিল ১০৮ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের মাসিক প্রতিবেদন ‘অ্যান ওভারভিউ অব ক্রেডিট কার্ড ইউসেজ প্যাটার্ন উইদিন অ্যান্ড আউটসাইড বাংলাদেশ’-এ এসব তথ্য উঠে এসেছে।  
​​​​​​​
প্রতিবেদনে দেখা যায়, বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা চলতি বছরের ফেব্রুয়ারিতে মোট খরচ করেছেন ৩৮৩ কোটি টাকা। যা জানুয়ারির তুলনায় ১৩ দশমিক ৯৩ শতাংশ কম (৪৪৫ কোটি টাকা)। আগের বছরের ফেব্রুয়ারিতে এই খরচের পরিমাণ ছিল ৪৯৯ কোটি টাকা।

বর্তমানে বিদেশে ক্রেডিট কার্ডে বাংলাদেশিদের খরচের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ফেব্রুয়ারিতে দেশটিতে খরচ হয়েছে ৫২ কোটি টাকা, জানুয়ারিতে ছিল ৬৮ কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে থাকা থাইল্যান্ডে খরচ হয়েছে ৪৬ কোটি টাকা, যা জানুয়ারিতে ছিল ৬৪ কোটি।  

তবে সিঙ্গাপুরে খরচ কিছুটা বেড়েছে। ফেব্রুয়ারিতে সেখানে বাংলাদেশিরা ৩৯ কোটি টাকা খরচ করেছেন, যা জানুয়ারিতে ছিল ৩৮ কোটি টাকা।  

মালয়েশিয়ায় ফেব্রুয়ারির খরচ ৩০ কোটি টাকা, জানুয়ারিতে যেখানে ছিল ৩৫ কোটি। যুক্তরাজ্যে খরচ হয়েছে ৩০ কোটি, যা জানুয়ারিতে ছিল ৩৩ কোটি টাকা।  

ভারত একসময় বাংলাদেশিদের ক্রেডিট কার্ড খরচে শীর্ষে থাকলেও এখন তা নেমে গেছে ষষ্ঠ স্থানে। জানুয়ারিতে ভারতে খরচ হয়েছিল ৩২ কোটি টাকা, আর ফেব্রুয়ারিতে ২৯ কোটি টাকা।  

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের আগস্টে দেশে রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে ভারত সরকার ভিসা প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে। এতে ভারতমুখী বাংলাদেশি পর্যটনের প্রবাহ কমে যায়।  

এর আগে, গত বছরের জুলাইয়েও ভারতে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচ ছিল ৭৩ কোটি টাকা এবং জুনে ছিল ৯২ কোটি টাকা। এসব তথ্য থেকে ধারণা করা যায়, আগের তুলনায় ভারতমুখী ভ্রমণ ও খরচ উল্লেখযোগ্যভাবে কমে গেছে।  

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, 'অগাস্টে সরকারের পরিবর্তনের পর বাংলাদেশিদের ভারতে যাওয়া অনেকটাই কমেছে। এখন তাদের গন্তব্য হিসেবে এগিয়ে আছে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও থাইল্যান্ড।'  

এদিকে, বিদেশিদের বাংলাদেশে এসে ক্রেডিট কার্ডে খরচের পরিমাণ বেড়েছে। ফেব্রুয়ারিতে তারা খরচ করেছেন ২৬৮ কোটি টাকা, যা জানুয়ারির ২৫২ কোটি টাকার তুলনায় ৬ দশমিক ৩৫ শতাংশ বেশি।  

বিদেশিদের মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি খরচ করেছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা—৮৮ কোটি টাকা। এরপর রয়েছে যুক্তরাজ্য (২৭ কোটি টাকা) এবং ভারত (১৬ কোটি টাকা)।  

এই উপাত্ত ইঙ্গিত দেয়, একদিকে ভারতে বাংলাদেশিদের আগ্রহ কমেছে, অন্যদিকে অন্যান্য দেশে তাদের আগ্রহ বাড়ছে এবং বিদেশিরাও বাংলাদেশের বাজারে আগ্রহী হয়ে উঠছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত