আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

৭ বছর মেয়াদি শরিয়াহ বন্ড ছাড়ছেন সরকার

৭ বছর মেয়াদি শরিয়াহ বন্ড ছাড়ছেন সরকার

রাজশাহী বিভাগের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সড়ক উন্নয়নে অর্থায়নের লক্ষ্যে ২ হাজার কোটি টাকার ইসলামি বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৭ বছর মেয়াদি এ শরিয়াহভিত্তিক বন্ডে বার্ষিক ১০ দশমিক ৫০ শতাংশ হারে মুনাফা পাবেন বিনিয়োগকারীরা। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৯ মে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সুকুক বন্ডটি ইসলামি সিকিউরিটিজ সেকেন্ডারি মার্কেটে তালিকাভুক্ত হবে। বন্ডটির ইস্যু প্রক্রিয়া এবং লেনদেন কেন্দ্রীয় ব্যাংকই পরিচালনা করবে।

সাত বছর মেয়াদি এ বন্ডের মেয়াদ শেষ হবে ২০ মে ২০৩২ সালে। ইজারা ভিত্তিতে ইস্যু করা সুকুক বন্ডের বিপরীতে বার্ষিক ১০.৫০ শতাংশ হারে মুনাফা প্রদান করা হবে, যা ষান্মাষিক ভিত্তিতে পরিশোধযোগ্য। বন্ডটির অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার কোটি টাকা।

বাংলাদেশের যেকোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, যাদের বাংলাদেশ ব্যাংকের সাথে চলতি বা আল-ওয়াদিয়াহ্ হিসাব রয়েছে, তারা ছাড়াও বীমা কোম্পানি, প্রভিডেন্ট ফান্ড, ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড, দেশি-বিদেশি ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এই বন্ডের নিলামে অংশ নিতে পারবেন।

বন্ড হস্তান্তর এবং লেনদেন বাংলাদেশ ব্যাংক অথবা অন্যান্য অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সম্পন্ন করা যাবে।

এই বন্ডে বিনিয়োগ করতে আগ্রহী প্রতিষ্ঠানগুলো ১৮ মে সকাল ১০টা থেকে দরপত্র জমা দিতে পারবে, যা চলবে ১৯ মে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এরপর ২০ মে নির্ধারণ করা হবে মুনাফার হার এবং ওই দিন থেকেই বাংলাদেশ ব্যাংকের সিকিউরিটিজ হিসাবে লেনদেন কার্যক্রম শুরু হবে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত