আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

নিত্যপ্রয়োজনীয় আটা-ময়দা-ডালের মূল্যবৃদ্ধি চিন্তার কারণ

নিত্যপ্রয়োজনীয় আটা-ময়দা-ডালের মূল্যবৃদ্ধি চিন্তার কারণ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে ক্রেতার চাপ ক্রমেই বেড়েছে। দীর্ঘদিন ধরে সবজি, মুরগির ডিম ও মাছের দাম চড়া থাকায় ক্রেতারা খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন। এবার দাম বেড়েছে আটা, ময়দা ও মসুর ডালের ক্ষেত্রে, যদিও চিনি ও কিছু মসলাপণ্যের দাম সামান্য কমেছে।


বাজার ঘুরে দেখা গেছে, কেজিতে খোলা আটার দাম বেড়েছে ৬–১০ টাকা, এখন বিক্রি হচ্ছে ৪৫–৪৮ টাকায়। প্যাকেটজাত দুই কেজি আটার দাম বেড়ে দাঁড়িয়েছে ১১০–১১৫ টাকা। ময়দার কেজিপ্রতি দাম বেড়েছে ৫ টাকা, এখন ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। প্যাকেটজাত দুই কেজি ময়দার দাম ১৩০ থেকে বেড়ে ১৪০ টাকা হয়েছে।


ছোট দানার মসুর ডালের দাম গত দুই সপ্তাহে কেজিতে প্রায় ২০ টাকা বেড়ে ১৫০–১৬০ টাকা হয়েছে। মোটা দানার ডালের দাম বেড়ে ১০৫ টাকা, মুগডালের দাম ২৫ টাকা বৃদ্ধি পেয়ে ১২০–১২৫ টাকায় এবং ছোলার দাম ১০ টাকা বেড়ে ১১০–১১৫ টাকায় বিক্রি হচ্ছে।

মোহাম্মদপুর কৃষি মার্কেটের মুদি বিক্রেতা মো. ইমাম হাসান জানিয়েছেন, ‘আটা ও ময়দার বাজারে সরবরাহ–সংকট রয়েছে। কিছু বড় প্যাকেটের স্টক এখনও বাজারে আসেনি। ফলে অন্যান্য প্রতিষ্ঠান দাম বেড়িয়েছে। খুচরা বিক্রেতার কাছ থেকেও আমরা আগের চেয়ে বেশি দাম দিয়ে কিনছি, তাই বিক্রি মূল্য বাড়াতে বাধ্য হচ্ছি।’


চালের বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। মিনিকেট চালের দাম সামান্য কমলেও ডায়মন্ড, মঞ্জুর ও সাগর চাল ৮০ টাকা, রশিদ ৭২ টাকা, মোজাম্মেল মিনিকেট ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। নাজিরশাইল চালের দাম ৭৫–৯৫ টাকা, ব্রি–২৮ চাল ৬০ টাকা ও মোটা স্বর্ণা চাল ৫৫ টাকা। পোলাও চালের কেজিতে ১০ টাকা বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

সবজির দামও চড়া অবস্থায় রয়েছে। অধিকাংশ সবজির কেজি বিক্রি হচ্ছে ৬০–৮০ টাকার বেশি দামে। ফার্মের মুরগির বাদামি ডিমের দাম কমে ১৪০ টাকা হলেও, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকায় এবং সোনালি মুরগি ২৯০–৩২০ টাকায়।

রাজধানীর মোহাম্মদপুর, টাউন হল, আগারগাঁও ও কারওয়ান বাজারের ক্রেতারা জানিয়েছেন, ‘দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যের দাম এত দ্রুত বেড়ে যাওয়ায় পরিবারের বাজেট সামলানো কঠিন হয়ে পড়েছে।’ ব্যবসায়ীরা বলছেন, গম ও ডালের আমদানি কমে যাওয়ায় বাজারে দাম বাড়ছে, তবে নতুন আমদানি হলে দাম কিছুটা কমতে পারে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত