আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

শাশুড়িদের কাছে মিথিলার চিঠি

শাশুড়িদের কাছে মিথিলার চিঠি

দেশের একজন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত মডেল ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বিভিন্ন রকম সমাজ সেবা ও সমাজ সচেতনতামূলক কাজেও তিনি জড়িত। কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে নারী অধিকার ও নারী-পুরুষের সমমযার্দা নিয়ে।

মিথিলা বিশ্বাস করেন, নারী-পুরুষের সমমযার্দার অনেকখানি নিশ্চিত করতে পারে শুধু নারীরাই। সেই বিশ্বাসেই তিনি শাশুড়িদের প্রতি একটি খোলা চিঠি লিখেছেন। সম্প্রতি নিজের ফেসবুকে শেয়ার করেছেন সেই চিঠি। এটি বেশ আলোচিত হয়েছে। প্রচুর শেয়ার হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

চিঠিতে শ্বশুরবাড়িতে একটি মেয়ের নববধূ হিসেবে আগমনের পর তার পৃথিবীটা কেমন করে বদলে যায় সে কথা উল্লেখ করেছেন মিথিলা। তুলে ধরেছেন শ্বশুরবাড়ির পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়ার পাশাপাশি সবার মন জয়ের জন্য একটি মেয়ের প্রাণপণ চেষ্টার গল্প। সেই ভোর বেলায় ঘুম থেকে উঠে নাশতা বানাও, সবার কাপড় পরিষ্কার করো, সন্তানের পড়াশোনার দায়িত্ব নাও- এগুলোই যেন একজন স্ত্রীর জীবনের নিয়তি।

মিথিলা লিখেছেন, শ্বশুরবাড়িতে একজন বউয়ের এসব ঘটনার সঙ্গে আগে থেকেই পরিচিত তিনি। কারণ ৩০ বছর আগে তিনিও একটি পরিবারে একজন নববধূ হিসেবে আগমন করেছিলেন। তিনি জানেন নতুন আসা সেই মেয়েটির চারপাশ কেমন করে বদলে যেতে থাকে। সেই বদলে যাওয়াটা যেন নেতিবাচক না হয় সে জন্য পুত্রবধূদের পাশে দাঁড়াতে শাশুড়িদের আহ্বান করেছেন তিনি।

তার মতে, একজন নারীকে শ্বশুরবাড়িতে যে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয় সে সময় শাশুড়ি ও স্বামীকে পাশে পাওয়া খুব প্রয়োজন। পুত্রকে একজন নারীর প্রতি যথাযথ সম্মান প্রদশর্ন করা শেখাতে পারেন মায়েরাই। সেটা হলেই নারী-পুরুষ সমমযার্দার অনেকখানি এগিয়ে যাবে বলে মনে করেন তিনি।

প্রসঙ্গত, গায়ক-অভিনেতা তাহসানের সঙ্গে ভালোবেসে বাঁধা ঘর ভেঙে গেছে মিথিলার। বর্তমানে তিনি মনযোগী হয়েছেন নিজের ক্যারিয়ারের প্রতিই। কাজ করছেন নাটক-টেলিছবি ও বিজ্ঞাপনে। তবে গেল ঈদে ছোট পর্দায় তুলনামূলক খুব বেশি উপস্থিতি ছিলো না তার। কাজ করছেন দেখে শুনে, সংখ্যা বাড়ানোর চেয়ে মানেই করেছেন মনোনিবেশ।

এলএবাংলাটাইমস/এনওয়াই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত