আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

মিতালী মুখার্জী গাইবেন সিডনীতে

মিতালী মুখার্জী গাইবেন সিডনীতে

আসছে ২৮শে জুলাই ২০১৮ শনিবার সন্ধ্যায় “বাংলাদেশী আইডলের” আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রখ্যাত সঙ্গীত শিল্পী মিতালী মুখার্জীর একক সঙ্গীত সন্ধ্যা।এ প্রসঙ্গে সংগঠনের পক্ষে আতিক হেলাল জানান, বাংলাদেশী আইডল” সংগঠনটি প্রতি বছরের মতো এবারেও প্রবাসী বাঙ্গালীদের নিয়ে যাচ্ছে এক অকৃত্রিম সুরের মূর্ছনায়।

সুকণ্ঠি মিতালী মুখার্জীর গাওয়া “এই দুনিয়া এখনতো আর সেই দুনিয়া নাই” “দুই পয়সার আলতা”ছবির এই গানটি ১৯৮২ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। মিতালী মুখার্জীরশিক্ষাজীবনের শুরু ময়মনসিংহের বিদ্যাময়ী বালিকা বিদ্যালয়ে। ময়মনসিংহের মুমিনুন্নিসা মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাস করার পর তিনি ভারত সরকারের বৃত্তি নিয়ে ভারতের গুজরাটের মহারাজা সায়াজী বিশ্ববিদ্যালয়ে সংগীত বিষয়ে অধ্যয়ন করতে যান এবং সেখান থেকে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কৃতিত্বের সাথে উত্তীর্ণের সাথে সাথে গোল্ড মেডেলও লাভ করেন। তিনি বারোদা এবং আহমেদাবাদ এর রেডিও এবং টেলিভিশনে নিয়মিত শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন এবং গুজরাটের বিভিন্ন শহরে কনসার্টে অংশগ্রহণ করতেন।

এরপর তিনি এমফিল করতে চলে যান মুম্বাই। সেখানে মুম্বাই দূরদর্শন এবং মুম্বাই রেডিওতে নিয়মিত সংগীত পরিবেশন করতেন।নিয়মিত কনসার্টে অংশগ্রহণ করার পাশাপাশি তিনি বাংলাদেশের চলচিত্রের জন্যও প্রচুর গান করেছেন। বাংলা ও হিন্দি ভাষায় অসংখ্য অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। ভারতে পড়ালেখা করাকালীন সময়ে পরিচিত হন খ্যাতিমান গজলশিল্পী ভুপিন্দর সিংয়ের সঙ্গে। ১৯৮৩ সালে বিয়ের পর ভারতেই স্থায়ী হন।

উল্লেখ্য,বাংলাদেশী আইডল”বহুদিন যাবত প্রবাসে সঙ্গীতের নান্দনিক ধারাকে শুদ্ধ  পরিবেশনায় উপস্থাপন করতে কাজ করে যাচ্ছে।সংগঠনের পক্ষ থেকে আতিক হেলাল সবাইকে অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানান। বিস্তারিত জানার জন্য 0423965495 , 0435486190 নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।


এলএবাংলাটাইমস/ই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত