আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

হলে হরতালের থাবা

হলে হরতালের থাবা

এই অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে সিনেমা হলে যাচ্ছে কি দর্শক? এ প্রশ্নের উত্তরের জন্য গতকাল আমরা খোঁজ নিয়েছি কয়েকটি প্রেক্ষাগৃহে। আশাপ্রদ কিছুই শোনা যায়নি। বরং আশাহত করে দেওয়ার মতো আরও কিছু প্রশ্নের জন্ম হলো...‘একজন প্রেমিকের মৃত্যুর জন্য দায়ী থাকবে তুমি...’ রাজধানীর মতিঝিলের মধুমিতা হলের দরজায় দাঁড়াতেই কানে এল এমন সংলাপ। দরজা ঠেলে ভেতরে ঢুকি। চলছে বিগ ব্রাদার ছবিটি। অন্ধকার চোখে সয়ে আসতেই দেখি পুরো হল প্রায় ফাঁকা!ওপর-নিচ মিলে মধুমিতা সিনেমা হলে আসন আছে ১ হাজার ২০০। গতকাল তিনটার শোতে দর্শকসংখ্যা কোনোমতে শ খানেক ছাড়িয়েছে। টিকিট বিক্রেতা আবদুল হামিদ এ কথাই জানালেন।মধুমিতা সিনেমা হলের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার উদ্দিন নওশাদ বললেন, ‘এভাবে চলতে থাকলে আস্তে আস্তে সিনেমা হল বন্ধ হয়ে যাবে। এই মাসে ক্রিকেট খেলার জন্য নতুন ছবি মুক্তি পাচ্ছে না। শুধু ক্রিকেট নয়, সিনেমা মুক্তি না পাওয়ার পেছনে দেশের রাজনৈতিক অবস্থাও অনেকটা দায়ী।’

অভিসার সিনেমা হলে এসে দেখি, এ-ও যেন বিরান প্রান্তর! এখানে চলছে জিরো ডিগ্রি সিনেমাটি। ‘রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের অবস্থাও এক্কেবারে জিরো।’ এভাবেই বলছিলেন অভিসারের ব্যবস্থাপক খায়রুল কবীর। সিনেমার ভালো-মন্দ নিয়ে নয়, জানতে চাইছি ‘হরতাল-অবরোধে দর্শক খরা’ নিয়ে, এ কথা শুনে নড়েচড়ে বসেন তিনি। বলেন, ‘সিনেমা প্রদর্শিত হলে বিদ্যুৎ এবং কর্মীদের পেছনে অনেক খরচ। সেই টাকাই ওঠে না, লাভ হবে কেমনে?’এখানেও শ খানেক চেয়ার পূর্ণ হবে কি না সন্দেহ।এবারের গন্তব্য নিউমার্কেট এলাকার বলাকা সিনেওয়ার্ল্ড। দুই হলে দুটি সিনেমা চলার কথা। কিন্তু বলাকা দুই দিন ধরে বন্ধ। অন্যটায় চলছে জিরো ডিগ্রি। নিরাপত্তারক্ষী জানালেন, বিকেলের দিকে কিছু দর্শকের দেখা মেলে। সেটাও আগের মতো নয়।বলাকা থেকে এবার কারওয়ান বাজারের পূর্ণিমা সিনেমা হল। ব্ল্যাকার মো. আলম বললেন, ‘আমদের ব্যবসা মাটি। প্রতি টিকিটে পাঁচ টাকা করে লাভ করি, কিন্তু যেখানে দর্শকই নেই, সেখানে আমাদের ব্যবসা কেমনে হবে বলেন?’ উল্টো প্রশ্ন করেন তিনি।জোনাকি সিনেমা হলের টিকিট বিক্রেতা জিয়াউল আলমও বলেন, ‘খারাপ সময়টা এত দীর্ঘ হবে বুঝতে পারিনি। আপনারা কি বলতে পারেন, কবে শেষ হবে এই হরতাল-অবরোধ?’

শেয়ার করুন

পাঠকের মতামত