আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

বাংলাদেশে ‘আপু’ ডাকে মুগ্ধ কলকাতার শ্রাবন্তী

বাংলাদেশে ‘আপু’ ডাকে মুগ্ধ কলকাতার শ্রাবন্তী

কলকাতার সুপারহিট নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ ছবির শুটিংয়ের কাজে সম্প্রতি যিনি বাংলাদেশে এসেছিলেন। এই ছবিতে তার বিপরীতে রয়েছে কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত অভিনেতা তাসকিন রহমান। এই দুই অভিনেতার সঙ্গে শ্রাবন্তীর এটি প্রথম কাজ। ছবিটিও সম্পূর্ণ বাংলাদেশি।

নতুন খবর হচ্ছে, সম্প্রতি কলকাতার আনন্দবাজারকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশে কাজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন সেখানকার সবচেয়ে দামি নায়িকা শ্রাবন্তী। এপারের মানুষের ব্যবহার নাকি মুগ্ধ করেছে তাকে। নায়িকার কথায়, ‘সম্প্রতি বাংলাদেশ গিয়েছিলাম। দারুণ অভিজ্ঞতা অর্জন করেছি। সবাই খুব ভালবেসেছে, আপু বলে ডেকেছে। এই ডাকটা আমাকে মুগ্ধ করেছে।’

একসঙ্গে তিন ছবির কাজ নিয়ে বর্তমানে ভীষণ ব্যস্ত শ্রাবন্তী। তিনটিরই প্রযোজক সুরিন্দর ফিল্মস। আবার নায়কও একজন, সোহম চক্রবর্তী। ছবিগুলো হচ্ছে, ‘বন্দি’, ‘পিয়া রে’ ও ‘গুগলি’। এর মধ্যে ‘গুগলি’র কাজ ইতিমধ্যে শেষ করে ফেলেছেন নায়িকা। এটির পরিচালনায় রয়েছেন অভিমন্যু মুখোপাধ্যায়। মিষ্টি প্রেমের ছবি ‘গুগলি’-তে তোতলা চরিত্রে দেখা যাবে শ্রাবন্তী ও সোহমকে।

এদিকে, ‘পিয়া রে’ ছবির পরিচালকও অভিমন্যু মুখোপাধ্যায়। নিম্নবিত্ত পরিবারের দুটি ছেলে-মেয়ের প্রেমকাহিনি দেখানো হয়েছে এই ছবিতে। যেখানে শ্রাবন্তীর চরিত্রটির নাম রিয়া। গুন্ডা ভাই ও মায়ের সঙ্গে সে বস্তিতে থাকে। রিয়া ভালবাসতে ভয় পায়, কমিটমেন্টে যেতে ভয় পায়। তার ভয় দূর করে পাশে এসে দাঁড়ায় রবি। ছবিতে রবি হচ্ছে নায়ক সোহমের চরিত্রের নাম।

অন্যদিকে ‘বন্দি’ছবিতে সোহম ও শ্রাবন্তীকে দেখা যাবে ফটোগ্রাফারের চরিত্রে। একটি বিয়ে বাড়িতে ছবি তুলতে গিয়ে তারা এমন কিছু ছবি তুলে ফেলেন, যা তাদের বিপদের দিকে ঠেলে দেয়। এই বিপদ থেকে বাঁচতে তারা কলকাতা থেকে পালিয়ে বারাণসীতে চলে যান। ‘বন্দি’র পরিচালনার চেয়ারে রয়েছেন সুজিত মণ্ডল।

এলএবাংলাটাইমস/ই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত