আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

সন্তান নেয়ার কথা জানালেন নিকও

সন্তান নেয়ার কথা জানালেন নিকও

এখনও বিয়ের পিঁড়িতে বসেননি বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও আমেরিকান সংগীত তারকা নিক জোনাস। কিছুদিন আগে বাগদান সেরেছেন, এমন খবর গণমাধ্যমগুলোতে এসেছে। কিন্তু তার আগেই একবার প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, তিনি সন্তান নিতে চান। এবার ‘হবু বর’ নিকও জানালেন, তিনিও সন্তান নিতে আগ্রহী।

শোনা যাচ্ছে, প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস শিগগিরই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। বাগদানের কারণ দেখিয়ে বলিউড সুপারস্টার সালমান সালমান খানের ‘ভারত’ ছেড়ে দেন প্রিয়াঙ্কা। যা খুব আলোচিত হয়। এখন প্রিয়াঙ্কা-নিকের আগাম বিয়ের উৎসবে মজেছে বলিউডপাড়া। সন্তান নেওয়ার আগ্রহের খবরে আরেকবার নড়েচড়ে বসল ভক্তরা!

কসমোপলিটনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিক জোনাস সন্তান নেওয়ার আগ্রহের কথা জানিয়ে বলেছেন, ‘একটি পরিবার পাওয়াই আমার লক্ষ্য। সন্তান নেওয়ার পরিকল্পনার ব্যাপারে জিজ্ঞেস করা হলে নিক বলেন, ‘আমি নিশ্চিত করে সময়টা বলে দিতে পারি না।’

সম্প্রতি এক ছবিতে দেখা যায় হাস্যোজ্জ্বল নিক জোনাসের কোলে একটি কন্যাশিশু। কোলের কন্যাটি নিকের ভাই কেভিন জোনাসের। ইনস্টাগ্রামে শেয়ার করা ওই ছবির ক্যাপশন ছিল : ‘এই ছোট্ট পরীটি আমাকে সুখী করেছে।’ ইন্ডিয়ান এক্সপ্রেসও হিন্দুস্তান টাইমস ওই তথ্য জানায়।

সাক্ষাৎকারে নিক আরো বলেন, ‘কাকা হওয়াটা গাড়ির প্রশিক্ষণের মতোই। আপনি বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে পারবেন এবং দায়িত্ব নিতে পারবেন, যেটা অসাধারণ।’

দুই মাস আগে পিপল ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া জানিয়েছিলেন বাচ্চাদের প্রতি তাঁর ভালোবাসার কথা। তখন তিনি জানান, দশ বছরের মধ্যে তিনি সন্তান নিতে চান।

প্রিয়াঙ্কা বলেন, ‘এটা পরবর্তী দশ বছরের মধ্যেই হচ্ছে। আশা করি, এর আগেই হবে। আমি বাচ্চাদের খুব ভালোবাসি এবং আমি সন্তান নিতে সমর্থ।’

তবে গত সপ্তাহে প্রিয়াঙ্কা চোপড়া তাঁর প্রেমের বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, ‘আমার সমস্ত জীবন, আমার ব্যক্তিগত জীবন জনসমক্ষে বলার জন্য নয়। জীবনের নব্বই শতাংশ জনসমক্ষে জানানোর মতো হলেও দশ শতাংশ একান্তই আমার।’

প্রিয়াঙ্কা আরো বলেছিলেন, ‘পরিবার, বন্ধুবান্ধব ও আমার সম্পর্ক নিয়ে কাউকে ব্যাখ্যা করার প্রয়োজনবোধ করি না। আমি অফিসের জন্য দৌড়াই না। তাই আমি মনে করি না আমার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে।’

এলএবাংলাটাইমস/ই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত