আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন প্রিয়াঙ্কা-নিক

বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন প্রিয়াঙ্কা-নিক

সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে বাগদান সম্পন্ন করলেন নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। পারিবারিকভাবে ‘রোকা’ অর্থাৎ পানচিনির বিধি অনুষ্ঠিত হল তাদের। প্রথমবারের মতো সেজেগুজে একসঙ্গে সাংবাদিকদের ক্যামেরার সামনে দাঁড়ালেন হবু দম্পতি। এ ছাড়া প্রিয়াঙ্কা নিজেও তার সামাজিক যোগাযোগমাধ্যমে নিক ও নিজের একটি যুগল ছবি প্রকাশ করে সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন।

গত ১৮ জুলাই প্রিয়াঙ্কার জন্মদিনে লন্ডনেই প্রিয়াঙ্কাকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব দেন মার্কিন পপ তারকা নিক জোনাস। তার আগের দিন নিউ ইয়র্কের বিখ্যাত গয়না প্রস্তুতকারক টিফ্যানি অ্যান্ড কোংয়ের দরজা বন্ধ করে অত্যন্ত গোপনে প্রিয়াঙ্কার জন্য এনগেজমেন্ট রিং কিনেছিলেন নিক। সেই আংটি কিছুদিন আগেই দিল্লি বিমানবন্দরে হাত থেকে খুলে লুকোতে দেখা যায় প্রিয়াঙ্কাকে।

তবে খুব বেশিদিন আংটিটি লুকোতে পারেননি প্রিয়াঙ্কা। মনীশ মালহোত্রার পার্টিতে সেই রিং আবার দেখা গেল প্রিয়াঙ্কার আঙুলে। আজ ‘রোকা’ অনুষ্ঠানের পর নিকের বুকে হাত রেখে মুখোমুখি অবস্থায় ঘনিষ্ঠ একটি ছবি প্রকাশ করলেন প্রিয়াঙ্কা। ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘সে আমার হৃদয় এবং আত্মাসহ সব নিয়ে নিল।’

বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করতে গত ১৬ আগস্ট মা-বাবাকে নিয়ে মুম্বাই এসে পৌঁছান নিক। প্রিয়াঙ্কার জুহুর বাংলো সাজানো শুরু হয় উৎসব উদযাপন করতে। আজ সকাল থেকেই শুরু হয় বিয়ের অনুষ্ঠানের প্রথম দিকের আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে হলুদ রংয়ের সালোয়ার পরেন প্রিয়াঙ্কা। নিকের পরনে ছিল সাদা কুর্তা। ‘এনপি’ লেখা লোগোর সামনে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দেন দু’জনে।

এলএবাংলাটাইমস/ই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত