আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

‘প্রিক’

‘প্রিক’

মার্কিন গায়ক নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া এরই মধ্যে বাগদান পর্ব সেরে ফেলেছেন। তাদের নিয়ে ভক্তদের আগ্রহের কোনও কমতি নেই। ২৫ বছর বয়সী গায়ক একটি টেলিভিশন অনুষ্ঠানে তার ও প্রিয়াঙ্কার সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন।

হবু স্ত্রী প্রিয়াঙ্কা প্রসঙ্গে বলতে গিয়ে শুরুতেই নিক বলেন- ‘প্রিয়াঙ্কাই সেরা। এক বন্ধুর মাধ্যমে প্রিয়াঙ্কার সঙ্গে আমার আলাপ হয়। এরপর আমরা ক্ষুদে বার্তার মাধ্যমে নিজেদের মধ্যে এক ধরনের বন্ধুত্ব গড়ে তুলি। বছর খানেক আগে একটি অনুষ্ঠানে আমাদের দেখা হয়। আমরা খুব ভালো সময় কাটাই বন্ধুর মতো।’

প্রথম সাক্ষাতে নিক-প্রিয়াঙ্কা দু’জনেই খুব লাজুক ছিলেন। তারা একটি অনুষ্ঠানেও যোগ দেন। শুধু তাই নয়, নিকের এক আত্মীয়ের বিয়েতেও প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে যোগ দেন।

একসঙ্গে থাকার সিদ্ধান্ত কীভাবে এসেছে এমন এক প্রশ্নের জবাবে নিক বলেন- ‘আমার মনে হয় এখন থেকে ৫ মাস আগে আমরা দুজনে মিলে সিদ্ধান্ত নিই, এখনই সামনের আগানোর উপযুক্ত সময় এবং আমরা সুখী হবো।’ 

এরপর লন্ডনে প্রিয়াঙ্কার জন্মদিনে নিক তাকে প্রোপজ করেন। এই ঘটনার পরই পরিবারের সদস্যদের নিয়ে ভারতে এসে রোকা (পান-সুপারি) অনুষ্ঠানে যোগ দেন তারা। নিক বলেন- ‘আমার মা-বাবা সবার সঙ্গে ভালোবাসা বিনিময় করেছেন। তবে এটা সত্যি আনন্দের ছিল, বিশ্বের অন্য প্রান্তের একটি পরিবারের ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করা।’

উপস্থাপক নিককে বলছিলেন- আপনি কী জানেন পুরো অনুষ্ঠানজুড়ে প্রিয়াঙ্কা দর্শক সারিতেই বসা ছিলেন। এই জনপ্রিয় কাপলের কোনও নিক নাম আছে কি? এমন সময় প্রিয়াঙ্কা দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকেন ‘প্রিক, প্রিক’! 

ওহ বয়! বলে নিক জোনাস তখন বিস্ময় প্রকাশ করেন। উপস্থাপক জিমি ফ্যালনও তখন হাসছিলেন।

এলএবাংলাটাইমস/ই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত