আপডেট :

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

        দুই দশকের মধ্যে সর্বোচ্চ জোয়ারের আশঙ্কা, ক্যালিফোর্নিয়ার উপকূলে বড় ধরনের বন্যার সতর্কতা

        কানাডার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে অভিযোগ, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফিরলেন ক্যানসার রোগী

২ দিনের জন্য বেড়াতে গিয়ে ২২ বছরের বসতি!

২ দিনের জন্য বেড়াতে গিয়ে ২২ বছরের বসতি!

ঢাকাই ছবির আশির দশকের ‘বেদের মেয়ে জোসনা’ খ্যাত নায়িকা অঞ্জু ঘোষ গত শতকের শেষভাগে দেশ ছেড়ে ভারতের কলকাতায় পাড়ি জমান। পরে সেখানেই স্থায়ী হন। এতদিন নিজেকে অনেকটা আড়াল করেই রেখেছিলেন তিনি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আমন্ত্রণে দীর্ঘ ২২ বছর পর বৃহস্পতিবার দেশে এসেছেন তিনি।

এরপর আজ ৯ সেপ্টেম্বর বিকেলে এফডিসিতে শিল্পী সমিতির কার্যালয়ে এই জনপ্রিয় চিত্রনায়িকাকে সংবর্ধনা দেওয়া হয়।

অঞ্জু ঘোষ বলেন, ‘এতো বছর পরও বাংলাদেশের সবাই আমাকে মনে রেখেছে ভাবতেই অবাক লাগছে। আমি সত্যিই কৃতজ্ঞ সবার প্রতি। যদিও আমাদের সময়ের যারা শিল্পী ছিলেন আমি তাদের অনেককেই আজ এখানে দেখতে পাচ্ছি না। আজ আমি যে মাতৃভূমিতে পা রাখতে পেরেছি, তা আমার জন্য সৌভাগ্যের। এখানে আসার পর মনে হলো আমি তীর্থে পা রাখলাম।’

এফডিসির শিল্পী সমিতিতে এ অনুষ্ঠান দুপুর তিনটার পরে শুরু হওয়ার কথা থাকলেও তার অনেকটা পরে শুরু হয়।

সে সময় বক্তব্য রাখতে গিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি আজ এখানে একটু দেরী করে এসেছি। সেটা কিন্তু ইচ্ছে করেই। কারণ আমি চেয়েছি জোসনা আমার অপেক্ষায় থাকুক। আর আমি এখানে আসার আগে ওর সঙ্গে ফোনে কথা বলেছি। তখন কিন্তু ২২ বছর পর অঞ্জুর কণ্ঠ শোনার পরও চিনতে পেরেছি। তবে একটা কথা, শিল্পের পৃষ্ঠপোষকতা আমরা আসলে করতে জানি না।

কাজ করতে গিয়ে কোথায় যেন একটা ফিনিশিং থাকে না। আমরা কী রকম যেন। আমি সব সময় একটা কথা বলি-চলচ্চিত্র টিকে থাকলে আমরাও টিকে থাকব। চলচ্চিত্রে টিকে না থাকলে আমরা মরে যাব। যদিও অনেকেই বিষয়টা মাথায় রাখে না।’

তোজাম্মেল হক বকুল ‘বেদের মেয়ে জোসনা’ ছবিটি পরিচালনা করেন। এতে একসঙ্গে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৮৯ সালে। সে সময় ছবিটি বেশ ব্যবসা সফল হয়।

বাংলাদেশে আর কোনো চলচ্চিত্র এখন পর্যন্ত সেই রেকর্ড ভাঙতে পারেনি বলা হয়ে থাকে। অঞ্জু ঘোষ তার সময় ইন্ডাস্ট্রি আর এখনকার ইন্ডাস্ট্রির তুলনা করতে গিয়ে বলেন, ‘আমাদের সময়ে কী সুন্দর একটা ইন্ডাস্ট্রি ছিল। এখানে আসার পর এখানকার অবস্থা শুনে খুব খারাপ লাগছে। একটা সময় ছিল এফডিসিতে মোটামুটি ঘর-সংসার করার মতো অবস্থা ছিল। কারণ সারাদিন শুটিংয়ের জন্য এফডিসিতে থাকতে হতো।’

সংর্বধনা অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে অঞ্জু ঘোষ বলেন, ‘কোনোদিন কারও ওপর কোনো ক্ষোভ ছিল না। আর এ কারণে বাংলাদেশও ছাড়ি নাই। আমি ওখানে দুই দিনের জন্য বেড়াতে গিয়েছিলাম। পরে আমি আমার মায়ের কাছে ফেঁসে গিয়েছি। এরপর তো ২২টি বছর কেটে গেল। আমার দেশ তো বাংলাদেশ, এখান থেকে নি:শ্বাস নিয়ে ওখানে গিয়ে এতোদিন বেঁচে আছি।’

অঞ্জুকে আজীবন সদস্যপদ দেওয়া প্রসঙ্গে মিশা সওদাগর বলেন,‘আমার সৌভাগ্য আজ আমরা জীবন্ত এক কিংবন্দীকে সামনে পেয়েছি। ভৌগলিক অবস্থান কোনো বিষয় নয়। শিল্পী যেখানে থাকবে সেখানেই তার দেশ।

শিল্পীদের ডাকে শিল্পী অবশ্যই ছুটে আসবে। যতটুকু পারছি আমরা শিল্পী সমিতির পক্ষ থেকে তাকে সম্মান জানানোর চেষ্টা করছি। শিল্পী সমিতির প্রধান কাজ হলো শিল্পীদেরকে নির্ণয় করা। তাদের পাশে সব সময় থাকা।’

অনুষ্ঠানের শুরুতে শিল্পী সমিতির পক্ষ থেকে অঞ্জুর হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। অঞ্জু ঘোষকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আহমেদ শরীফ, অঞ্জনা, সুব্রত, নাদের খান প্রমুখ।

এরপর অনুষ্ঠানে অঞ্জু ঘোষের হাতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আজীবন সদস্যপদের চিঠি তুলে দেন সংগঠনটির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান।

বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে অঞ্জু ঘোষ ব্রাহ্মণবাড়িয়ার ভোলানাথ অপেরার হয়ে যাত্রায় নৃত্য পরিবেশন করতেন ও গান গাইতেন। ১৯৮২ সালে এফ কবীর চৌধুরী পরিচালিত ‘সওদাগর’ সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে।


এলএবাংলাটাইমস/ই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত