আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

বাংলাদেশে সুন্দরী প্রতিযোগিতা নিয়ে তুমুল বিতর্কের নেপথ্যে

বাংলাদেশে সুন্দরী প্রতিযোগিতা নিয়ে তুমুল বিতর্কের নেপথ্যে

বাংলাদেশের সুন্দরী প্রতিযোগিতা 'মিজ ওয়ার্ল্ড বাংলাদেশ' নিয়ে গত কয়েক দিন আলোচনা-সমালোচনার ঝড় বয়ে গেছে সামাজিক যোগযোগ মাধ্যমে।

বাংলাদেশের একটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেলে সরাসরি প্রচার করা হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিকতা এতে বিচারকদের সামনে উপস্থিত ছিলেন আসরের সেরা দশ প্রতিযোগী।

ঐ অনুষ্ঠানে বিচারকদের প্রশ্নের উত্তরে দু'জন প্রতিযোগীর দেয়া উত্তর নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোয় ব্যাপক সমালোচনা হয়েছে।

সাধারণ জ্ঞান সংক্রান্ত প্রশ্নে অপ্রাসঙ্গিক উত্তর দেয়ায় এবং বহুল প্রচলিত ইংরেজি শব্দের অর্থ বুঝতে না পারায় অনেকেই ঐ দুই প্রতিযোগীকে কটাক্ষ করে মন্তব্য করেছেন।

অধিকাংশই প্রশ্ন তুলেছেন দেশের শীর্ষ এই সুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায় পর্যন্ত কীভাবে এই প্রতিযোগীরা পৌঁছেছেন তা নিয়ে।

বিচারকদের নির্বাচন কোন ভিত্তিতে করা হলো, সামাজিক মাধ্যমে এমন প্রশ্নও তুলেছেন অনেকে।

তবে এই প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান অন্তর শো-বিজের কর্ণধার স্বপন চৌধুরী বলেন, এত বড় মাপের অনুষ্ঠানে এই ধরণের ছোটখাটো ঘটনা ঘটা খুবই স্বাভাবিক বিষয়।

প্রশ্নোত্তর পর্বে দু'জন প্রতিযোগীর অসংলগ্ন উত্তর দেয়ার বিষয়ে স্বপন চৌধুরী বলেন, "স্টেজের ওপর হাজার হাজার অতিথির সামনে সরাসরি সম্প্রচারিত একটি অনুষ্ঠানে অল্পবয়সী একটি মেয়ে এমন ছোটখাটো ভুল করতেই পারে।"

গত বছরে এই আসরের বিজয়ী একবার ঘোষণা করেও পরে পরিবর্তন করা হয়, যা সে সময় ব্যাপক সমালোচনা তৈরি করেছিল।

"আমাদের এই অনুষ্ঠান আন্তর্জাতিক 'মিজ ওয়ার্ল্ড' প্রতিযোগিতার আনুষ্ঠানিক ফ্র্যাঞ্চাইজ, নানা ধরণের সীমাবদ্ধতা ও জটিলতার কারণে আমরা সবসময় আন্তর্জাতিক মানের অনুষ্ঠান না করতে পারলেও প্রতিবছরই এই অনুষ্ঠানের গুণগত মানে উন্নতি হচ্ছে।"

স্বপন চৌধুরী জানান, আন্তর্জাতিক নীতিমালা মেনে আসরের বিজয়ী নির্ধারণ করার বাধ্যবাধকতা থাকার কারণে গত বছরে প্রতিযোগিতার বিজয়ীর নাম একবার ঘোষণা করেও পরে পরিবর্তন করা হয়।

মূলধারার গণমাধ্যমে এমন অভিযোগও তোলা হয়েছে যে প্রতিযোগিতার ফলাফল আসলে আয়োজকদের "পছন্দমতো আগে থেকেই নির্ধারিত" থাকে।

এধরণের অভিযোগ ওঠায় প্রতিযোগিতা মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারাচ্ছে কিনা - এ প্রশ্নের জবাবে স্বপন চৌধুরী বলেন মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারালে অনুষ্ঠান আন্তর্জাতিক অঙ্গনেও গ্রহনযোগ্যতা হারাতো, যা আসলে হয়নি।

"আর মানুষ অনুষ্ঠানের ভুলত্রুটি নিয়ে আলোচনা করছে - এটাই প্রমাণ যে মানুষের কাছে অনুষ্ঠানের গ্রহণযোগ্যতা হারায়নি।"

স্বপন স্বপন চৌধুরী বলেন, "যেই প্রতিযোগিতার বিজয়ী আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন, সেই প্রতিযোগিতা সম্পর্কে এই ধরণের ভিত্তিহীন সমালোচনা না করে গঠনমূলক সমালোচনা করলে লাভবান হবে বাংলাদেশই।"

আসরের গতবছরের বিজয়ী চীনে অনুষ্ঠিত হওয়া চূড়ান্ত 'মিজ ওয়ার্ল্ড' প্রতিযোগিতায় ১১৮ জন প্রতিযোগীর মধ্যে শীর্ষ ৪০ জনের মধ্যে জায়গা করে নেয়। এবারের প্রতিযোগীও চূড়ান্ত প্রতিযোগিতায় ভাল পারফর্ম করবেন বলে আশা প্রকাশ করেন মি. চৌধুরী।

আগামী বছর থেকে আরো পরিকল্পিতভাবে দীর্ঘসময়ব্যাপী এই প্রতিযোগিতা আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে জানান স্বপন চৌধুরী।

এলএবাংলাটাইমস/ই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত