আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

অভিনয়ে মমর একযুগ

অভিনয়ে মমর একযুগ

কেউ কেউ ভালোবেসে অভিনয় করেন। লাক্স সুপারস্টার জাকিয়া বারী মম তাদের দলে। নাটকের বাইরে চলচ্চিত্রে কাজ করেও দর্শকপ্রিয়তা পেয়েছেন এই অভিনেত্রী। এরইমধ্যে অভিনয়ের একযুগ অতিক্রম করেছেন মম।

তার প্রাপ্তির তালিকাটাও দারুণ। ২০০৬ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মধ্যদিয়ে পেশাগতভাবে অভিনয় শুরু করেছেন মম। তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন এই তারকা। প্রথম ছবিতে এই চমকে অনেকেই মমকে নিয়ে আশার আলো জ্বেলেছিলেন। এরপর অবশ্য তিনি টিভি নাটকেই বেশি ব্যস্ত হয়ে উঠেন।
একের পর এক ভালো ভালো গল্পে, গুণী এবং নতুন পরিচালকদের নির্দেশনায় অভিনয় করে মম নিজেকে একজন জাত অভিনেত্রীতে পরিণত করেছেন। নিজের অর্জন নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘দীর্ঘ একযুগের এই পথচলা খুব সহজ ছিলো না। অনেক শ্রম দিতে হয়েছে।

নানান পরিবেশ পরিস্থিতির মধ্যে নিজেকে খাপ খাইয়ে চলতে হয়েছে, কাজ করতে হয়েছে। আমি অবশ্যই ধন্যবাদ দিতে চাই মোস্তফা কামাল সৈয়দ স্যার, আলম স্যার, চ্যানেল আই’র সাগর ভাই’সহ পুরো পরিবার, এজাজ মুন্না, দীপংকর দীপন, আরটিভির মিনহাজ ভাই, সুবর্ণা মুস্তাফা আপা, সেলিম ভাই, জাহিদ ভাই, তৌকীর ভাই, বিপাশা আপু, মৌ আপু, ছন্দা আপু, দীপা আপু এবং বিশেষত তারিন আপুকে। কারণ তার কাছ থেকে আমি লাক্স চ্যানেল আই’র ইয়েস কার্ড পেয়েছিলাম। অবশ্যই ধন্যবাদ দিতে চাই নির্মাতা শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, মাসুদ হাসান উজ্জ্বল’সহ আমার অনেক নাটকের নায়ক অপূর্ব, সজল ও নাঈমকে। আমার বাবা-মায়ের দোয়া সবসময়ই সাথে ছিলো। আর কায়েস চৌধুরী, সকাল আহমেদ এবং আনিসুর রহমান মিলন সবসময়ই আমাকে পরামর্শ দিয়ে দারুণ সহযোগিতা করেছেন।

সর্বোপরি মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা, কৃতজ্ঞ আমার ভক্ত-দর্শকের কাছে।’ মম এরইমধ্যে শেষ করেছেন রায়হান রাফির ‘দহন’ চলচ্চিত্রের কাজ। তার অভিনীত দর্শকপ্রিয় চলচ্চিত্র শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’। নায়িকার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র অরুণ চৌধুরীর ‘আলতা বাণু’।


এলএবাংলাটাইমস/ই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত