আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

যৌন হেনস্থা নিয়ে এবার মুখ খুললেন কঙ্গনা

যৌন হেনস্থা নিয়ে এবার মুখ খুললেন কঙ্গনা

বলিউড অভিনেতা নানা পাটেকর ও পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে এখন আলোচনায় রয়েছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। এবার পরিচালক বিকাশ বহেলের বিরুদ্ধে একইরকম অভিযোগ করেছেন কঙ্গনা রনৌত।

এ নির্মাতার পরিচালনায় ‘কুইন’ সিনেমায় অভিনয় করেছিলেন নায়িকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিকাশের হেনস্থার কথা তুলে ধরেছেন কঙ্গনা। তিনি বলেন, ‘২০১৪ সালে কুইন সিনেমার শুটিংয়ের সময় বিকাশ বিবাহিত ছিল। কিন্তু প্রতিদিনই তার নতুন শয্যাসঙ্গী থাকত। আমি কাউকে তার বিবাহিত জীবন দিয়ে যাচাই করছি না কিন্তু নেশা কখন অসুস্থতায় রূপ নেয়, সেটি আপনি অবশ্যই বুঝতে পারবেন। সে প্রতি রাতে পার্টি করত, এমনকি আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি বলে কটাক্ষ করত।’

কঙ্গনা আরো বলেন, “আমি প্রায়ই তাকে নানা কথা বলতাম। সে আমাকে ভয়ও পেতো কিন্তু প্রতিবারই আমার সঙ্গে তার যখন দেখা হতো, একে অপরকে আলিঙ্গন করতাম। সে আমার কাঁধে নাক গুজে দিত, আমাকে শক্ত করে জড়িয়ে ধরত এবং আমার চুলের গন্ধ নিত। তার আলিঙ্গন থেকে ছুটতে আমার অনেক শক্তি ব্যয় করতে হতো। সে বলত, ‘আমি তোমার চুলের গন্ধ খুব পছন্দ করি।” এর আগে বিকাশ বহেলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন এক নারী। তখন সেই নারীর পক্ষে কথা বলেছিলেন কঙ্গনা। এজন্য বিকাশের একটি সিনেমায় কাজ করতে পারেননি এ অভিনেত্রী।

‘তনু ওয়েডস মনু’ সিনেমাখ্যাত এ অভিনেত্রী বলেন, ‘সেই সময় হরিয়ানার একজন সোনা বিজয়ীর একটি চিত্রনাট্য নিয়ে বিকাশ আমার কাছে এসেছিল। যখন আমি ওই মেয়ের পক্ষ নিই, সে আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। একটি ভালো চিত্রনাট্য হারিয়েছি, তবুও আমার কিছু মনে হয়নি। আমিও তাকে ফোন করিনি। আমি নিশ্চিত ছিলাম, যা বলেছি ঠিক বলেছি। তারপর বিষয়টি চাপা পড়ে, আমি এর কোনো আপডেট পাইনি।’

এলএবাংলাটাইমস/ই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত