আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

‘যত বার ওর অফিসে গিয়েছি, তত বারই চুমু খাওয়ার চেষ্টা করেছেন’

‘যত বার ওর অফিসে গিয়েছি, তত বারই চুমু খাওয়ার চেষ্টা করেছেন’

এবার পরিচালক বিপুল শাহ্‌র বিরুদ্ধে #মিটু অভিযোগ তুললেন অভিনেত্রী ইলনাজ নরৌজি।
বৃহস্পতিবারই সারা বিশ্বে মুক্তি পেয়েছে ‘নমস্তে ইংল্যান্ড’। তবে, ‘নমস্তে লন্ডন’-এর এই সিক্যুয়েলের সাড়া খুব ভালো নয়। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার ইঙ্গিত চিত্র সমালোচকদের আলোচনাতে। কিন্তু তার আগেই #মিটু-র কাঠগড়ায় ছবির পরিচালক বিপুল অমৃতলাল শাহ। তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুললেন ইরানি অভিনেত্রী ইলনাজ নরৌজি। তার অভিযোগ, ‘নমস্তে ইংল্যান্ড’ ছবিতে সুযোগ দেওয়ার কথা বলে অডিশনের নাম করে বার বার তার যৌন হেনস্থা করেছেন পরিচালক। কখনো জড়িয়ে ধরা, কখনো বা চুমু খাওয়ার চেষ্টা করেছেন।

‘মিড ডে’ ম্যাগাজিনে একটি কলাম লিখেছেন ইলনাজ। সেখানেই তিনি বিপুল শাহর সঙ্গে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা লিখেছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘বিপুল শাহ ‘নমস্তে ইংল্যান্ড’ ছবিতে আমাকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ মহিলা চরিত্রে অভিনয়ের সুযোগ দেবেন বলে জানিয়েছিলেন। কিন্তু, কোনো চুক্তিতে সই করেননি। বার বার চুক্তির কথা বললেও এড়িয়ে গিয়েছেন পরিচালক। কিন্তু, ছবিতে সুযোগ দেওয়ার নাম করে বার বার অডিশনের জন্য ডেকে পাঠিয়েছেন।’

ইলনাজ আরো লিখেছেন, ‘প্রথম সাক্ষাতেই বিপুল এমনভাবে কথা বলছিলেন, যেন ওই চরিত্রে আমিই অভিনয় করছি। অথচ কোনো অডিশন নেওয়া হয়নি।’ এর কয়েক দিন পর ভারসোবা সৈকতে কাস্টিং ডিরেক্টরের সঙ্গে অডিশনের দিন ঠিক হয়। অথচ সেখানে গিয়ে ইনলাজ বুঝতে পারেন, কাস্টিং ডিরেক্টর জানেনই না, কী বিষয়ের অডিশন। অডিশনের পর বিপুল শাহ ইলনাজকে জানান, তিনি যেটা চেয়েছেন, সে রকম হয়নি।

এর পর ইলনাজ নিজেই বিপুলের অফিসে গিয়ে দেখা করেন। সেখানে বিপুল তাকে বলেন, খুব শীঘ্রই চুক্তি সই হবে। কিন্তু অফিস থেকে বেরনোর সময় ঘটে প্রথম ঘটনা। ইলনাজ লিখেছেন, ‘বিপুল আমার এত কাছে চলে এসেছিলেন যে, অস্বস্তি হচ্ছিল। তার পর আচমকাই চুমু খান।’ ওই বৈঠকের পর ইনলাজ তার ম্যানেজারকে জানান, বিপুল শাহ তাকে ‘নমস্তে ইংল্যান্ড’ ছবিতে নিচ্ছেন। তার ম্যানেজার বিপুলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু পরিচালকের তরফ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বলে ইনলাজের দাবি।

ওই প্রতিবেদনে ইলনাজের বক্তব্য, ‘আবারও বিপুলের সঙ্গে দেখা করি আমি। কিন্তু তিনি এমন আচরণ করছিলেন, যেন এই গ্রহের সবচেয়ে খারাপ অভিনেত্রী আমি।’ এর পর আরো এক বার বিপুলের অফিসে গিয়ে দেখা করেন ইলনাজ। তার অভিযোগ, সেখানে ফের তাকে চুমু খাওয়ার চেষ্টা করেন বিপুল। তিনি পিছনে সরে যান। জানতে চান, শুটিং কবে শুরু হবে? প্রশ্নটা করতেই ছবির অভিনেতা-অভিনেত্রী অর্জুন কপূর ও পরিণীতি চোপড়ার সঙ্গে আলাপ করিয়ে দেন। কিন্তু শুটিংয়ের দিন ক্ষণ জানাননি।

এর পর আরো এক দফা অডিশন দিতে হয় তাকে, লিখছেন ইলনাজ। সেটা বিপুলের অফিসে। সেখানে ফের খারাপভাবে তার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন বিপুল। কিন্তু তিনি শরীর খারাপের অজুহাত দিয়ে সেখান থেকে চলে আসেন।

পরের অডিশনের জন্য বিপুল শাহ তাকে পাটিয়ালায় যেতে বলেন। ইলনাজের বয়ান অনুযায়ী, ‘পাটিয়ালার যে হোটেলে আমরা ছিলাম, বিপুল সেখানে তার রুমে ডেকে পাঠান আমাকে। বলেন স্ক্রিপ্ট শোনাবেন। রুমে যাওয়ার পর আমাকে পিছন থেকে ধরে তার দিকে টেনে নেওয়ার চেষ্টা করেন বিপুল। কিন্তু আমি ঘর থেকে বেরিয়ে আমার রুমে চলে যাই।’

ইলনাজের দাবি, তার পরেও আরো প্রায় দু’মাস ধরে অপেক্ষা করেন তিনি। কিন্তু বিপুলের তরফ থেকে কোনো সাড়া পাননি। প্রতিবেদনে অভিনেত্রী লিখেছেন, ‘এর মধ্যেই ওয়েব সিরিজ ‘সেক্রেড গেমস’-এর অফার পাই। বিপুলকে সে কথা জানাতেই তিনি বলেন, ওই চরিত্রে নগ্ন হয়ে অভিনয় করতে হবে। তাই ওরা আমাকে বাদ দিয়েছেন।’

‘আমি তিন মাস ধরে নির্যাতনের শিকার হয়েছি। আমি নিশ্চিত যে, বিপুলের সঙ্গে বিছানা শেয়ার করলে ওই চরিত্রটা পেতাম। যত বারই আমি ওর অফিসে গিয়েছি, তত বারই আমাকে খারাপভাবে ছোঁয়া, গায়ে হাত দেওয়া ও চুমু খাওয়ার চেষ্টা করেছেন’, ওই প্রতিবেদনে লিখেছেন ইলনাজ।

কিন্তু তখন না বলে এখন কেনো এই বিষয় শেয়ার করলেন ইলনাজ? প্রতিবেদনেই ইলনাজ তার উত্তর দিয়েছেন। বলেছেন, ‘আমি বিদেশি। তার উপর বিপুল শাহ বলিউডে বেশ প্রভাবশালী। তাই তখন পুলিশে অভিযোগ করিনি। আর এই ধরনের লোকজন ক্ষমতার অপব্যবহার যাতে না করতে পারে, সে জন্যই এখন এই দুর্বিসহ অভিজ্ঞতা শেয়ার করেছি।’

এ বিষয়ে এখনও বিপুল শাহর কোনো মন্তব্য মেলেনি।

এলএবাংলাটাইমস/ই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত