আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

বলিউডের ছবিতে বাংলাদেশি সিয়াম-পূজা

বলিউডের ছবিতে বাংলাদেশি সিয়াম-পূজা

‘দহন’ ছবির দৃশ্যে সিয়াম আহমেদ-পূজা চেরী।

বাংলা ছবির এ সময়ের আলোচিত দুটি নাম হলো সিয়াম আহমেদ ও পূজা চেরী। ‘পোড়ামন ২’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পান তারা। নতুন খবর হলো, এ জুটি বলিউডের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। নাম ‘জ্বলন’। ‘দহন’ ছবির রিমেক এটি। আর নির্মাণ করবেন বলিউডের কোরিওগ্রাফার ও নির্মাতা জায়েস প্রধান।

২৩ অক্টোবর দুপুরে বিষয়টি জানিয়েছেন জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজ।

তিনি বলেন, ‘এটা ‘‘দহন’’ ছবির রিমেক। তারা আমাদের কাছ থেকে ছবিটির কপিরাইট কিনে নিয়েছেন। মার্চের ১৫ তারিখ থেকে শুটিং শুরু হচ্ছে মুম্বাইতে। তবে আমরা তাদের সঙ্গে প্রযোজনায় থাকব কি না, সেটা এখনো সিদ্ধান্ত হয়নি। কিন্তু সিয়াম-পূজা যে অভিনয় করছে, এটা নিশ্চিত।’

এ বিষয়ে সিয়াম আহমেদ বলেন, ‘ছবিটাতে অভিনয়ের বিষয়ে কথা হয়েছে। যদিও অনেক বিষয় কনফার্ম না। এ বিষয়ে আমি হানড্রেড পারসেন্ট ইনফরমেশনও জানি না। তাই এটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না।’

‘জায়েস প্রধান আমাদের ‘‘দহন’’টা দেখেছেন। তিনি তারপর প্রস্তাব দিয়েছেন যে ছবিটি বলিউডে রিমেক করতে চান। এতে আমি আর পূজাই থাকব। তবে তিনি এটা রিমেক করবেন নাকি নতুন স্টোরি নিয়ে কাজ করবেন, সেটা তিনি জানেন।’

আলাপের সময় সিয়ামকে জানানো হয় গণমাধ্যমকে আবদুল আজিজ নিশ্চিত করেছেন তিনি এবং পূজা এ ছবিতে অভিনয় করছেন।

এ প্রসঙ্গে সিয়াম আহমেদ বলেন,‘ আমরা তো ফ্যামিলির মতো। আজিজ ভাই যেতেতু বলেছেন তিনি নিশ্চয়ই ভেবে-চিন্তে বলেছেন। তবে ‘‘দহন’’ শেষ না করা পর্যন্ত আমি অন্য প্রজেক্টে মনোযোগ দিতে পারছি না। যদি ‘‘জ্বলন’’ প্রজেক্টটা হয়, সেটা আমাদের সবার জন্য গর্বের।’

জানা গেছে, বলিউডের জনপ্রিয় পরিচালক রেমো ডি সুজার প্রতিষ্ঠানের ব্যানারে ছবিটি নির্মাণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

পূজা এ প্রসঙ্গে বলেন, ‘আমি এ ছবিটিতে কাজ করছি। আশা করছি ভালো প্রজেক্ট হবে। দোয়া করবেন আমার জন্য।’

এদিকে ‘দহন’ ছবিটি ১৬ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। জাজ মাল্টিমিডিয়া ছবিটি প্রযোজনা করেছে।

এলএবাংলাটাইমস/ই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত