আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

সিডনিতে মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক ‘লিভ মি অ্যালন’ মঞ্চায়িত

সিডনিতে মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক ‘লিভ মি অ্যালন’ মঞ্চায়িত

বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত মঞ্চনাটক ‘লিভ মি অ্যালন’মঞ্চায়িত হয়েছেগত ১০ নভেম্বর সিডনির ওয়াইলিপার্কের অ্যাম্ফিথিয়েটারে। দিনব্যাপী বাংলা সংস্কৃতি উৎসবের অংশ হিসেবে স্থানীয় সময় রাত সোয়া আটটায় মঞ্চায়িত হয়েছে‘লিভ মি অ্যালন’। জন মার্টিনের রচনা ও নির্দেশনায় মঞ্চনাটকটি এর আগে ২০০২ সালে সিডনিতে মঞ্চায়িত হয়েছিল। এরপর দীর্ঘ ষোলো বছর মঞ্চের বাইরেই রয়ে যায় নাটকটি। পঞ্চমবারের মতো সিডনিতে মঞ্চনাটকটি পরিবেশন করেছে সিডনির বাংলাদেশি সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রথমদিকের থিয়েটার সংগঠন আলাপন”।
মঞ্চনাটকটির রচয়িতা নাট্যজন জন মার্টিন মঞ্চায়ন পূর্বে এক সুধী সমাবেশে বলেন, সিডনিতে “লিভ মি অ্যালন” ছিল আমাদের প্রথম মঞ্চনাটক। মুক্তিযুদ্ধ কখনো পুরানো হয় না। মুক্তিযুদ্ধের গল্পগুলো এখনো মনের মাঝে শীতল স্পর্শে ছুঁয়ে দেয়। যুদ্ধ কেবল মাঠে হয়নি। শুধু বন্দুকে আর গোলায় যুদ্ধের দামামা বাজেনি। যুদ্ধ হয়েছে মনে এবং মগজে। যুদ্ধে মানুষ প্রিয়জনদের হারিয়েছে। স্বাধীনতা আর মুক্তিযুদ্ধের দ্বন্দ্ব নিয়ে বেড়ে উঠেছে এক প্রজন্ম। সেই দ্বন্দ্ব ওদের মগজে বিদ্ধেষ জমিয়েছে। অথচ ওদের সেই হতাশার গল্প আমরা শুনিনি। মুক্তিযুদ্ধহীন এক ইতিহাস বিশ্বাস করে, বড় হতে হতে ওদের সাথে কখন যে অনেক দূরত্ব তৈরী হয়ে গ্যাছে সেই বিশ্বাস ও বিস্ময়ের প্রশ্নগুলোই এই নাটকের প্রতিপাদ্য। মঞ্চনাটকটিতে অভিনয় করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের খণ্ডকালীন শিক্ষক এবং ঢাকা পদাতিকের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য গোলাম মোস্তফা। মঞ্চনাটকটির কাহিনী সম্পর্কে তিনি বলেন, নাটকটি একটি মুক্তিযোদ্ধার মেয়েকে কেন্দ্র করে তৈরি। যখনই এ নাটকটি করি তখনই আপ্লুত হয়ে পড়ি। মনে হয় যেন নিজের গল্পই বলে যাচ্ছি।
বাংলাদেশের নাট্যজগতে একসময়ের অতি পরিচিত নাট্যশিল্পী মৌসুমি মার্টিন দীর্ঘদিন পর আবার মঞ্চে এসেছেন এ নাটকের কেন্দ্রীয় ভূমিকায়। নাটকে গোলাম মোস্তফা ও মৌসুমি মার্টিনের সঙ্গে এই প্রজন্মের মীর হোসেন, মিতুল হক, অদিতি শ্রেয়শী বড়ুয়াও অভিনয়ে অনবদ্য স্বাক্ষর রেখেছেন।প্রথম প্রদর্শনী শেষে আয়োজকরা জানান, আমরা আপ্লুত। সিডনিতে মহিলা সমিতির পরিবেশ তৈরি করতে যে ভালোবাসা আমাদের প্রয়োজন আমরা সেটা পেয়েছি।প্রর্দশনী শেষে সিডনীর নাটকপ্রিয় দর্শকদের মতে, এই ছুটেচলাজীবনে শত প্রতিবন্ধকতা কাটিয়ে নাটকটির নতুন মঞ্চায়ন সিডনিতে মঞ্চ নাটকের পরিচ্ছন্ন পরিবেশ ফিরাতে সহায়কভূমিকা রাখবে। সময়ের দূরত্বে মুক্তিযুদ্ধ ও অসম্প্রদায়িক চেতনা এখনো মলিন হয়নি, হতে পারেনা-নতুন প্রজন্মের মাঝে এ মূল্যবোধ জাগাতে আলাপন” থিয়েটারের এই উদ্যোগ। উল্লেখ্য, আলাপন থিয়েটারের পক্ষ থেকে জন মার্টিন ও লাভলি মোস্তফা জানান, নাটকটির পর পর আরো বেশ কয়েকটি প্রদর্শনীর আয়োজন চলছে।  


এলএবাংলাটাইমস/ই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত