আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

নগর বাউল জেমসকে ঘিরে মাতোয়ারা নিউইয়র্ক

নগর বাউল জেমসকে ঘিরে মাতোয়ারা নিউইয়র্ক

তীব্র শীতে যখন নিউইয়র্ক কাপছে, ঠিক তখনই প্রবাসী বাংলাদেশিরা মেতে উঠেছেন নগর বাউল জেমসকে নিয়ে। কারণ শীতকে ছাপিয়ে সবখানে এখন উঞ্চতা ছড়াচ্ছেন নগর বাউল জেমস। নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত চায়ের দোকান থেকে শুরু করে সুপার মার্কেট পর্যন্ত সবখানে আলোচনা- আড্ডায় স্থান পাচ্ছে রোববার অনুষ্ঠিতব্য জেমসের লাইভ কনসার্ট। প্রবাসী তরুণ-তরুণীদের মধ্যে কনসার্টকে ঘিরে ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে। ব্যান্ড সংগীতপ্রিয় প্রবাসীরা আগামী রোববার ছুটির দিনকে বরাদ্দ করে রেখেছেন জেমসের জন্য। অনেকেই কাজ থেকে আগাম ছুটিও নিয়ে রেখেছেন। পরিবার-পরিজন নিয়ে কনসার্ট দেখার পরিকল্পনা করতেও ভুলছেন না প্রবাসীরা। তাদের মুখে একটাই কথা, নগর বাউল জেমস মানে গুরুর ব্যান্ড, প্রাণের ব্যান্ড। প্রবাসীদের ব্যাপক আগ্রহ দেখে রীতিমতো অভিভূত কনসার্টের আয়োজক শো-টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম। তিনি বলেন, ২৩  ডিসেম্বর রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত নগর বাউল জেমস এর লাইভ কনসার্ট। এটি অনুষ্ঠিত হবে এস্টোরিয়ার প্রাণকেন্দ্র মেলরোজ বলরুমে। কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৭ টায়। দর্শকদের জন্য কনসার্ট ভেন্যুর দরজা খুলে দেয়া হবে সন্ধ্যা সাড়ে ৬ টায়। কনসার্টে টিকিটের মূল্য ধরা হয়েছে ৩০ ডলার, ৫০ ডলার, ভিআইপি ১০০ ডলার। এছাড়া রয়েছে সিআইপি টিকিট। ২১ বছরের উর্ধ্বের প্রবাসীরাই শুধু এ কনসার্ট দেখার সুযোগ পাবেন।
আলমগীর খান আলম আরো জানান, ইতোমধ্যে সিআইপি এবং ৩০ ডলারের টিকিট শেষ হয়ে গেছে। ভিআইপি টিকিট বিক্রি শেষ পর্যায়ে এবং ৫০ ডলারের টিকিট বিক্রি দ্রুত গতিতে এগিয়ে চলছে। তবে দর্শকদেরদের প্রচুর চাহিদার কারণে বলরুমের টিকেটের ব্যবস্থা থাকবে বলে জানান আলমগীর খান আলম।
তিনি বলেন, আধুনিক সাউন্ড, লাইট ও এলইডি স্ক্রিনসহ একটি জমজমাট কনসার্ট নতুন বছরের আগমণ এবং বছরের শেষে দশর্কদের উপহার দেওয়ার প্রত্যয় নিয়ে আমরা কাজ করছি। কনসার্টের যৌথভাবে স্পন্সর করেছে উৎসব গ্রুপ এবং ক্যাসেল হিল মেডিকেল। পাউওয়ার্ড বাই এনওআই ইন্স্যুরেন্স, শিফট ভিশন, জন ফাহিম, এইচএবি ব্যাংক, বিসমিল্লাহ পল্ট্রি ও নুরুল আজিম , অথেন্টিক অটো , লংজিভিটি হেলথ কেয়ার , সারা কেয়ার usa , ট্রু কেয়ার , মার্ক কেয়ার , মইনুল ইসলাম, ডাবল হৌর্স , বাংলা সিডপাপ , ইমিগ্র্যান্ট এল্ডার কেয়ার , ফাস্ট ট্র্যাক , সিলেট অটো, বোম্বে ভিডিও এন্ড ট্রাভেল , ষ্টার কাবাব জ্যামাইকা , Dr বর্ণালী হাসান , NY medical , ম কবির , well care , etc|

এলএবাংলাটাইমস/ই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত